০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রিল–গেমের নেশায় রাত জাগা, ব্যথায় কাবু যুবসমাজের হাত-আঙুল

মোবাইল হাতে নিলেই যেন আর থামা নেই—একটার পর একটা রিল, তারপর গেম। এভাবেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। রাতভর ফোন ব্যবহার আর দিনের বেশির ভাগ সময় কম্পিউটার টাইপিংয়ের ফলে আজকের যুবসমাজের বড় অংশ ভুগছে হাত, কবজি ও আঙুলের তীব্র ব্যথায়।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত ও ভুলভাবে মোবাইল-কম্পিউটার ব্যবহারের কারণে দেখা দিচ্ছে ‘কারপাল টানেল সিনড্রোম’, ‘ট্রিগার ফিঙ্গার’ ও ‘গেমার্স থাম্ব’-এর মতো সমস্যা। হঠাৎ আঙুল লক হয়ে যাওয়া, ঝিনঝিন ভাব, জিনিস হাত থেকে পড়ে যাওয়া—এসবই তার লক্ষণ। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত এবং গেমপ্রেমী তরুণদের মধ্যেই এই সমস্যা বেশি।

সমাধান হিসেবে চিকিৎসকরা বলছেন, নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়া, সঠিক ভঙ্গিতে বসে কাজ করা এবং হাতকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া জরুরি। পাশাপাশি, নিয়মিত হাঁটাচলা ও হালকা ব্যায়ামও খুব প্রয়োজন। সময়মতো সচেতন না হলে ভবিষ্যতে এই সমস্যাগুলো আরও গুরুতর হয়ে উঠতে পারে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিল–গেমের নেশায় রাত জাগা, ব্যথায় কাবু যুবসমাজের হাত-আঙুল

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার