১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতে গরবা নাচ প্রাণ কেড়েছে ১০জনের,মৃত্যু তেরো বছরের এক কিশোরেরও

পুবের কলম ওয়েব ডেস্ক: নাচতে গিয়েই বিপত্তি। গুজরাতে গরবা খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে দশ জনের। মৃতদের মধ্যে কিশোর পড়ুয়ারা যেমন রয়েছে তেমনই মধ্যবয়স্করাও আছেন। গরবা প্রাণ কেড়েছে বরোদার ১৩ বছরের এক কিশোরেরও।

নবরাত্রিতে উৎসবের আমেজ। রীতিমতো আনন্দে কোলাহলে মেতে রয়েছেন গুজরাতের হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু, কোথাও গিয়ে কি সেলিব্রেশনই কাল হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য!

নবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় চলে নানা ধরনের অনুষ্ঠান। গুজরাতে তার আড়ম্বর কিছুটা বেশি। এ বছরেও গরবা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মহা সমারোহে। কিন্তু এই আনন্দের মধ্যেই হঠাৎ নেমে এল বিষাদ। গরবা অনুষ্ঠানে নাচতে নাচতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল বছর ১৩-র কিশোর। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গরবায় অংশ নিয়ে গত ২৪ ঘণ্টায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। প্রত্যেকেরই বয়স ১৩ থেকে ৫০ বছরের মধ্যে। তার পর থেকেই গরবার নামে সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ।

এই প্রথম নয়, গত মাসে এই গুজরাটেই গরবার অনুশীলন চলাকালীন এক যুবকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। জামনগরের প্যাটেল পার্কের নাচের স্কুলে গরবা অনুশীলন প্রাণ হারান ১৯ বছরের বিনীত মেহুলভাই কুনওয়ারিয়া। প্রথম দফায় নাচের শেষেই হৃদরোগে আক্রান্ত হন। অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও চিকিৎসকরা জানান, ততক্ষণে যুবকের মৃত্যু হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কাপাদগঞ্জ খেদা জেলায়।

প্রশ্ন এই যে, নাচের সঙ্গে আদৌ কি হার্ট অ্যাটাকের যোগ আছে?

চিকিৎসকদের মতে, গরবা বা অন্য নাচের সঙ্গে সরাসরি হৃদ্‌রোগের কোনও যোগ নেই। তবে এই ধরনের নাচের অনুষ্ঠান দীর্ঘ ক্ষণ ধরে হয়। তাই যাঁদের হার্টে কোনও রকম সমস্যা রয়েছে, তাঁদের এই ধরনের পরিশ্রম করতে নিষেধ করা হয়। গানের তালে তালে নানা রকম শারীরিক কসরত করতে হয়। যা ‘হাই ইনটেন্‌স’ শরীরচর্চার থেকে কোনও অংশে কম নয়। তার উপর নবরাত্রিতে উপোস করে থাকেন অনেকেই। পাশাপাশি, অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বেড়ে যায়। শরীরে অক্সিজেনের চাহিদাও বাড়তে থাকে। হৃদ্‌যন্ত্র তার ক্ষমতার বাইরে গিয়ে রক্তে অক্সিজেনের জোগান দিতে চেষ্টা করে। অতিরিক্ত পাম্প করার ফলে পেশি দুর্বল হয়ে পড়তেই পারে। সেখান থেকেই প্রাণ সংশয় দেখা দেয়।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতে গরবা নাচ প্রাণ কেড়েছে ১০জনের,মৃত্যু তেরো বছরের এক কিশোরেরও

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার