০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিহত ৯

পুবের কলম ওয়েবডেস্ক: আলজেরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস বিস্ফোরণে ন’জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভয়াবহ এ বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। আলজেরিয়ার জাতীয় টেলিভিশন একথা জানিয়েছে। এমনটাই খবর এএফপি’র। আলজেরিয়ার প্রেসিডেন্ট আধেলমাজিদ তেবৌন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক বার্তা পাঠিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকর্মীরা দুর্ঘটনার শিকার বা সম্ভাব্য জীবিতদের সন্ধানে বোর্জ বোউ আরিজ শহরে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এ দুর্ঘটনায় পাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, ফুটো দিয়ে গ্যাস নির্গত হওয়ার কারণে সকালে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: New York explosion: নিউ ইয়র্কে ‘বিস্ফোরণ’, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

আরও পড়ুন: ইসরাইলি হামলায় শহিদ হামাস নেতা Salah al-Bardawil
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: দুবাই, দোহা ও তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণ, নিহত ৯

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার