পুবের কলম ওয়েব ডেস্ক: নর্দস্ট্রিম গ্যাস পাইপলাইনে নাশকতার জন্য ব্রিটিশ নৌবাহিনীকে দায়ী করল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক এ অভিযোগ তুলেছে। এর মাধ্যমে রাশিয়া নিজেদের ও ইউরোপের অতি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য ন্যাটো জোটের শীর্ষ একটি দেশকে সরাসরি অভিযুক্ত করল। যদিও এর আগে বিভিন্ন সময়ে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, নর্দস্ট্রিমে নাশকতায় কারা জড়িত তার প্রমাণ রাশিয়ার হাতে আছে। এতদিন ধরে রশিয়া এ ঘটনার জন্য পশ্চিমাদের দায়ী করলেও এবার নির্দিষ্ট একটি দেশের বিরুদ্ধে অভিযোগ তুলল।
রুশ প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইগর কনাশেনকভ বলেন, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ব্রিটিশ নৌবাহিনীর একটি বিশেষ ইউনিট চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে নর্দস্ট্রিম ওয়ান ও নর্দস্ট্রিম টু পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর সন্ত্রাসী পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। তিনি আরও বলেন, ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের সদস্যরা শনিবার সকালে রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগরীয় বহরে ড্রোন হামলার নির্দেশ দিয়েছে। রশ নৌবাহিনী ওই হামলা অনেকাংশে প্রতিহত করেছে। উল্লেখ্য, রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহে ব্যবহৃত নর্দস্ট্রিম পাইপলাইন সিস্টেমের দুটি লাইনে গত ২৬ সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যা থেকেই উত্তর ইউরোপের কয়েকটি দেশে গ্যাসের চাপ কমতে থাকে। পাইপলাইনের কম্পিউটার সিস্টেমে তাৎক্ষণিক অনুসন্ধানে সুইডেন ও ডেনমার্কের উপকূলের অদূরে নর্দস্ট্রিম ওয়ান ও নর্দষ্ট্রিম টু পাইপলাইনে দু’টি ছিদ্র শনাক্ত হয়। অনুসন্ধানে বেরিয়ে আসে, শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে পাইপলাইন দু’টিতে ছিদ্র করা হয়েছে। ১০০ কেজি টিএনটির বেশি বিস্ফোরক এ কাজে ব্যবহার করা হয়েছে বলে সুইডিশ কর্মকর্তারা জানান। রাশিয়ার অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ব্রিটেন তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। নাশকতার জন্য কারা দায়ী সে সম্পর্কে পরস্পর-বিরোধী বিভিন্ন দাবির সত্যতা যাচাই চলছে। নর্দস্ট্রিমে নাশকতার ঘটনা তদন্ত করেছে সুইডেন, ডেনমার্ক ও জার্মানি। তিনটি দেশই এ ঘটনাকে ‘নাশকতা’ বলেছে।গ্যাস পাইপলাইনে হামলা ব্রিটেনের কাজ: রাশিয়া
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২২, ১৫:২২
আরও খবর
ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার আমেরিকার
মৃত্যুর মুখেও অসীম ধৈর্য: গুজরাটে সিংহীর আক্রমণের মুখে শান্ত থেকে বেঁচে ফিরলেন এক ব্যক্তি
পিছন থেকে হামলা, বাঘের সঙ্গে লড়াই করে মান্নানকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন মৎস্যজীবীরা
সিজেপি প্রধানের ওপর হামলা: 'নেপথ্যে আরএসএস-এর পরিকল্পনা' অভিযোগ তুললেন অভিজিৎ দিপকে
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
সোনারপুরে বিক্ষোভের মুখে পড়ে আহত অভিষেক, রাতে বেলভিউয়ে ভর্তি
সোনারপুরে বিক্ষোভের মুখে পড়ে আহত অভিষেক, রাতে বেলভিউয়ে ভর্তি
গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত তৃণমূল কর্মী
গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত তৃণমূল কর্মী
যারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে, মিতালীর ওপর হামলা নিয়ে হুঁশিয়ারি অভিষেকের
যারা যুক্ত তাদের খুঁজে বের করা হবে, মিতালীর ওপর হামলা নিয়ে হুঁশিয়ারি অভিষেকের
কেরলে পেরামব্রায় মাদ্রাসা পড়ুয়াদের ওপর চড়াও হিন্দুত্ববাদীরা: ‘সন্ত্রাসবাদী’ তকমা ও মারধরের অভিযোগ
কেরলে পেরামব্রায় মাদ্রাসা পড়ুয়াদের ওপর চড়াও হিন্দুত্ববাদীরা: ‘সন্ত্রাসবাদী’ তকমা ও মারধরের অভিযোগ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও