১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা, গণহত্যার খবর ধামাচাপার চেষ্টা ইসরাইলের!

বিশেষ প্রতিবেদন: ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। শুক্রবার থেকে সেখানকার বাসিন্দাদের সঙ্গে বাকি বিশ্বের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় শুক্রবার রাতভর আগের চেয়ে আরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। স্থল অভিযানের মাত্রাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল। এদিকে ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে হামাস।

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন করে গাজায় আরও বেশি গণহত্যা চালাতে পারে ইসরাইল। গাজার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় শুক্রবার রাতে ইসরাইলি সৈন্যদের সাথে তীব্র লড়াই হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের। সীমান্ত পেরিয়ে ইসরাইলি সৈন্য ও ট্যাঙ্ক গাজায় প্রবেশ করলে উত্তর গাজার বেইত হানুন এবং মধ্য গাজার বুরেজের কাছে ভয়াবহ যুদ্ধ হয় বলে জানিয়েছে হামাস।

গাজায় এখন টেলিযোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। এই ব্ল্যাকআউটের কারণে গাজায় ইসরাইলের চালানো ‘গণহত্যা’ ধামাচাপা পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক ডেবোরা ব্রাউন। এর আগে, দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) গাজার তথ্য যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, এটি করা না হলে ইসরাইল-গাজা যুদ্ধের আসল ছবি তুলে ধরা সম্ভব হবে না। এর ফলে এই যুদ্ধকে ঘিরে নানান প্রোপাগান্ডা ও গুজব ছড়ানোর ঝুঁকি তৈরি হবে বলেও আশঙ্কা করছে সংগঠনটি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা, গণহত্যার খবর ধামাচাপার চেষ্টা ইসরাইলের!

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার