০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ বিরতির পর আংশিক খুলল রাফাহ সীমান্ত, গাজায় পৌঁছতে শুরু করল মানবিক সহায়তা

প্রায় দুই বছর বন্ধ থাকার পর গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত পরীক্ষামূলকভাবে পুনরায় খুলে দিল ইসরায়েল। রোববার সীমিত পরিসরে চালু হওয়া এই ক্রসিং দিয়ে গাজায় খাদ্য, ওষুধ ও জরুরি সামগ্রীবাহী সহায়তা ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। আন্তর্জাতিক ও প্রতিবেশী সংস্থাগুলির মতে, দীর্ঘ যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত গাজার মানুষের জন্য এই সাহায্য অত্যন্ত জরুরি।

সোমবার থেকে সীমিত সংখ্যক মানুষের যাতায়াত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন আনুমানিক ১৫০ জন গাজা ছাড়তে এবং প্রায় ৫০ জন ফিরে আসতে পারবেন বলে জানানো হয়েছে। যদিও ২০ লক্ষ বাসিন্দার গাজার তুলনায় এই সংখ্যা নগণ্য।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, কড়া নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়েই এই প্রক্রিয়া চলবে। যুদ্ধবিরতির অংশ হিসেবে রাফাহ ক্রসিং পুনরায় খোলাকে মানবিক সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীর্ঘ বিরতির পর আংশিক খুলল রাফাহ সীমান্ত, গাজায় পৌঁছতে শুরু করল মানবিক সহায়তা

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার