০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরহাট শহরে গুণীজন সংবর্ধনা ও রক্তদান শিবির

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  রামপুরহাট: রবিবার ভাড়শালা ঈদগাহ ময়দানে রামপুরহাট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ‍্যোগে আয়োজিত হলো গুণীজন সংবর্ধনা ও রক্তদান শিবির।
রামপুরহাট শহর বীরভূম জেলার চিকিৎসা পরিষেবার প্রাণকেন্দ্র। জেলার একমাত্র মেডিক‍্যাল কলেজ আছে এই শহরে। ফলে ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন হয় অনেক বেশি। সেকথা মাথায় রেখে শহরের বিভিন্ন সংগঠন সারা বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে।

রামপুরহাট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরিফুদ্দিন জানান, রক্তের প্রয়োজনের কথা মাথায় রেখে তারা এধরণের শিবিরের আয়োজন করেছেন। এই সভায় সভাপতিত্ব করেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোহাম্মদ মোনায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরালাল ভকত কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নাদিম খান ও ঈদগাহ কমিটির সভাপতি জনাব মানসুর আলী। তাছাড়াও, শহরের বহু বিশিষ্ট নাগরিক এই সভায় উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় লেখক কাজী মোহাম্মদ সেলিম সাহেবকে। তাঁর সদ্য প্রকাশিত ‘ স্মৃতি, সত্তা ও ইতিহাস’ গ্রন্থের জন্য। এছাড়া, এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় বরকত আলীকে। তিনি ছ’ ভরি সোনা পেয়ে মালিকের খোঁজ করে তার বাড়িতে ফিরিয়ে দেন। শ্রীকান্ত লেটও ব্যাগ ভর্তি টাকা পেয়ে মালিকের খোঁজ করে তার টাকা ফিরিয়ে দেন। তাঁদের দু’জনকে অসামান্য সততার জন্য সংবর্ধনা দেওয়া হয়। কারণ দারিদ্রতা তাদের সততাকে পরাজিত করতে পারেনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামপুরহাট শহরে গুণীজন সংবর্ধনা ও রক্তদান শিবির

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার