কৃষকদের আর্থিক সহায়তায় ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় আয়োজিত অনুষ্ঠানে এই প্রকল্পের সূচনা হয়। সূচনার দিনেই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের একাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় প্রকল্পের প্রথম কিস্তির টাকা। পাশাপাশি আগামী দিনে কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাও দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আলুচাষিদের জন্যও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা সর্বোচ্চ ১ লক্ষ ৮০ হাজার টাকা করে সহায়তা পাবেন।
আংশিক ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে ৯০ হাজার টাকা এবং সামান্য ক্ষতির ক্ষেত্রে মিলবে ৪০ হাজার টাকা। বন্যায় বিপর্যস্ত ভুতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষককে বীজ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।আরও পড়ুন:
এছাড়া প্রায় ৪ লক্ষ কৃষককে বিদ্যুতের প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন তিনি। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন বলে জানান শুভেন্দু।
আরও পড়ুন:
কৃষকবন্ধু প্রকল্প নিয়েও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্য, ৪০ শতকের বেশি জমি থাকলে কৃষকরা বছরে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। দু’টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে।আরও পড়ুন:
অন্যদিকে, আলুচাষিদের সমস্যা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের আলু বাইরে যেত না। আলু নষ্ট হত। দাম পেতেন না কৃষকরা।
” এরপরই আলুচাষিদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করেন তিনি। জানান, এবার থেকে ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। গাড়ি বা ট্রেনে প্রতি কুইন্টাল আলু রপ্তানির জন্য ৫০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে।আরও পড়ুন:
শুধু তাই নয়, আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিমার জন্য কৃষকদের যে অংশের টাকা দিতে হয়, তা মকুব করা হবে এবং সেই অর্থ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন:
কৃষকদের আর্থিক সুরক্ষা, বন্যার ক্ষতিপূরণ এবং আলুচাষিদের উৎপাদিত ফসলের ন্যায্য বাজার নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য সরকার।