০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞান চর্চায় উৎসাহ বাড়াতে পড়ুয়াদের চন্দ্রযান পুরস্কারের ঘোষণা রাজ্যপালের

পুবের কলম প্রতিবেদক:  অবশেষে সব উদ্বেগ-আবেগ আর উতকন্ঠার অবসান ঘটিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দূর্গম দক্ষিণ মেরু জয় করলো ভারত। দীর্ঘ চল্লিশ দিনের মিশন শেষে চন্দ্রযান-৩ বিক্রমের সফল অবতরণ ঘটিয়ে ইতিহাসের সাক্ষী থাকল ভারত।

বিক্রম-এর সফল অবতরণের মুহূর্তে আনন্দে ভেসেছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও।পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চর্চায় উৎসাহ বাড়াতে এবার বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য সেরা পড়ুয়াদের জন্য ‘চন্দ্রযান পুরস্কার’ প্রদানের ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গ এবং কেরল এই দুই রাজ্যের সেরা পড়ুয়াদের জন্য ‘চন্দ্রযান পুরস্কার’ হিসেবে এক লক্ষ টাকা দেওয়া দেওয়া হবে বলেও জানান রাজ্যপাল।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, সেরা পড়ুয়াদের পুরস্কার প্রদানের পাশাপাশি রাজভবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি সেলও করা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরেই বিভিন্ন কারনেই খবরের শিরোনামে থাকেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবেও তাঁর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলেও বিপুল চর্চা হয়েছে।

রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, রাজভবনে বিভিন্ন ‘সেল’ খোলা কিংবা জেলবন্দীদের মুক্তির ক্ষেত্রেও রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। এবার রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই তিনি নিজের মতো করে পুরস্কারের কথা ঘোষণা করলেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজ্ঞান চর্চায় উৎসাহ বাড়াতে পড়ুয়াদের চন্দ্রযান পুরস্কারের ঘোষণা রাজ্যপালের

আপডেট : ২৫ অগাস্ট ২০২৩, শুক্রবার