২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

পুবের কলম,ওয়েবডেস্ক: দেশের সমস্ত পঞ্চায়েতেই এবার থেকে হবে ডিজিটাল লেনদেন।আগামী ১৫ আগস্ট চালু হবে এই পদ্ধতি। পঞ্চায়েতিরাজ মন্ত্রকের চিঠিতে একথা জানানো হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশিষ্ট ব্যক্তি, বিধায়ক, মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই পদ্ধতি চালু করতে হবে রাজ্যগুলিকে। পঞ্চায়েতিরাজ মন্ত্রকের সচিব সুনীল কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই ৯৮ শতাংশ পঞ্চায়েতে ইউপিআই পদ্ধতি চালু হয়েছে।তাঁর কথায়, “পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ১.৫ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। এখন থেকে পঞ্চায়েতের আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধিতেত করা হবে। নগদ এবং চেকের মাধ্যমে লেনদেন প্রায় বন্ধ হয়ে গিয়েছে।” পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে পঞ্চায়েতগুলিকে বৈঠক করতে বলা হয়েছে। গুগুল পে, ফোন পে, পেটিএম, ভিম, হোয়াটসঅ্যাপ পে, আমাজন পের মাধ্যমে লেনদেন করা যাবে। কোন পঞ্চায়েত কোন প্লাটফর্মের মাধ্যমে লেনদেন করবে, ৩০ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার