১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাত্রাছাড়া দূষণের কবলে নয়ডা সহ গ্রেটার নয়ডা, অষ্টমশ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

পুবের কলম, ওয়েবডেস্ক: মাত্রাছাড়া দূষণে নাভিশ্বাস উঠেছে দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল নয়ডা ও গ্রেটার নয়ডায়। কুয়াশার মতোই ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। একাধিক পদক্ষেপ নেওয়ার পরেও কিছুতেই দূষণমুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসন।

মাত্রাছাড়া দূষণের কবলে নয়ডা সহ গ্রেটার নয়ডা। এই অবস্থায় শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এনসিআর অর্থাৎ রাজধানী এলাকায় মাত্রাছাড়া দূষণের জন্য নয়ডা ও গ্রেটার নয়ডায় অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস আগামী ৮ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে অনলাইনে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷ বুধবার সামগ্রিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, কিন্তু বৃহস্পতিবার ফের সেই একই অবস্থা।

দিল্লি এবং তার আশেপাশের এলাকায় এলাকা রয়েছে ধোঁয়ায় ঢাকা। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা বায়ুর গুণমান সূচক এখন ৪২৬-এ। বিশ্লেষকদের মতে, গাড়ির ধোঁয়া এবং পার্শ্ববর্তী রাজ্যে ফসল পোড়ানোর কারণে এই দূষণের পরিমাণ বেড়েছে।

মনে করা হয়েছিল, দীপাবলির পরে প্রতিবছরের মতো এ বারেও ধোঁয়াশায় ঢাকবে দিল্লি৷ কিন্তু পরিস্থিতি ততটা খারাপ হয়নি৷ তবে বৃহস্পতিবার হঠাৎই পরিস্থিতি পাল্টে যায়৷ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০১ এবং ৫০০-র মধ্যে থাকলে তাকে গুরুতর হিসাবে চিহ্নিত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিষাক্ত বাতাসের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে, বিশেষ করে সকালের দিকে এই অবস্থা থাকলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আগেই বায়ুর মানের অবনতির কারণে একটি বেসরকারি স্কুল শুক্রবার দিল্লি এবং হরিয়ানায় তার সব শাখায় অফলাইন ক্লাস স্থগিত করেছে। অনলাইনে ক্লাস হবে। তার পরে নয়ডা ও গ্রেটার নয়ডার সব স্কুলেই এই নিয়ম জারি করার সিদ্ধান্ত নেওয়া হল।

সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্রাছাড়া দূষণের কবলে নয়ডা সহ গ্রেটার নয়ডা, অষ্টমশ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার