১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাত ভোট: আপ বিজেপির বি টিম মন্তব্য জয়রাম রমেশের

পুবের কলম ওয়েব ডেস্ক: গুজরাত ভোটের আগে নিয়মিত প্রচারের থাকছে আপ। নরম হিন্দুত্ব ও উন্নয়নের সুষম মিশ্রণে বিজেপির বাড়া ভাতে চাই দেওয়ার মওকা খুঁজছে তারা। কিন্তু কেজরির দল এ যাবৎ যা করেছে, তাতে বিজেপি নয় ছাই পড়েছে কংগ্রেসের বাড়া ভাতেই। কংগ্রেসকে তারা দিল্লি ছাড়া করেছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় তারা পঞ্জাব থেকে কংগ্রেসকে হঠিয়েছে। মঙ্গলবার আপকে বিজেপির বি টিম বলে তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। জয়রাম রমেশ সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১২-তে আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিল আপ। ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন’ আসলে ছিল আরএসএসের অনুষ্ঠান। তারাই হাওয়া দিয়ে ব্যাপারটি তৈরি করেছিল। পরোক্ষে জন্ম দিয়েছিল আপের।

আরও পড়ুন: ৩ বছর ধরে মুলতুবি নির্বাচন, অবশেষে ১৫ জানুয়ারী মহারাষ্ট্রে ফের পুর নির্বাচন

জয়রাম রমেশ আরও বলেন, আপের রাজনৈতিক প্রচার কৌশল এবং বিজেপির কৌশল এক। ওরা যতই নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখাক না কেন, আসলে দুই দলই কেবল ছায়াযুদ্ধ করছে। গুজরাত ভোটেও আপের মূল উদ্দেশ্য হল, কংগ্রেসের ভোট কাটা। ঠিক একই ভূমিকা মিমের বলে দাবি কংগ্রেসের। ওরা নিয়ম করে কংগ্রেসের ভোট কেটে বিজেপির ফায়দা করে দেয় বলে অভিযোগ কংগ্রেসের।

আরও পড়ুন: গুজরাটে ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ, নির্মম অত্যাচার করে গোপনাঙ্গে ঢোকানো হল লোহার রড

আরও পড়ুন: বঙ্গে বিজেপির সিএএ টোপ, ছ’বছরে মাত্র ৮ জনকে নাগরিকত্ব

রাহুল গান্ধির মন্তব্য উল্লেখ করে রমেশ বলেন, গুজরাতে সরকার বিরোধিতা প্রবল। মানুষ সেখানকার শাসক দল বিজেপির ওপর ভীষণ ক্ষুব্ধ। তারা চাইছে এই সরকারের বদল হোক। মানুষ কংগ্রেসকে চাইছে। তবে প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে বুদ্বুদ তৈরি করছে আপ। তারা আসলে মাটিতে নেই। তারা আছে আসলে বিজেপিকে সাহায্য করতে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাত ভোট: আপ বিজেপির বি টিম মন্তব্য জয়রাম রমেশের

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার