পুবের কলম ওয়েবডেস্ক:আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্কে চিনা চন্দ্র নববর্ষের উৎসব চলাকালে গুলি চালিয়ে ১০ জনকে হত্যার অভিযোগে পুলিশ যাকে খুঁজছিল, সন্দেহভাজন সেই ব্যক্তি আত্মহত্যা করেছে। একটি সাদা গাড়ির ভেতরে গুলি চালিয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, ‘পুলিশ একটি ভ্যানকে ধাওয়া করছিল। এক পর্যায়ে পুলিশের কয়েকটি গাড়ি ভ্যানটি ঘিরে ফেলে।
পরে পুলিশ সদস্যরা ভ্যানটির ভেতরে ঢোকার চেষ্টা করলে সন্দেহভাজন আততায়ী গুলি চালিয়ে আত্মহত্যা করেন।’ তিনি বলেন, 'ওই ব্যক্তি নিজের চালানো গুলিতে ঘটনাস্থলেই মারা যান।’ জানা গিয়েছে, মন্টেরি পার্কে হামলা চালানোর পর ওই বন্দুকবাজ কাছেই আলহামব্রাতে আরেকটি নাচের উৎসবে যায়। সেখানে সে গুলি চালাতে চেয়েছিল। কিন্তু কিছু মানুষ তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। এরপর বন্দুকবাজ পালিয়ে যায়। সন্দেহভাজন আততায়ীর নাম হু কান ট্র্যান। তার বয়স ৭২ বছর। শেরিফ রবার্ট লুনা বলেন, 'আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি যে, মন্টেরি পার্ক এলাকায় গুলি চালিয়ে ১০ জনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখন আর কেউ নেই।’ তবে গুলি করে ১০ জনকে হত্যার কারণ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, আমেরিকার স্থানীয় সময় শনিবার রাত ১০টায় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে মন্টেরি পার্ক এলাকায় বন্দুক হামলায় ১০ জন নিহত হয়। চন্দ্র নববর্ষের উৎসব উপলক্ষে মন্টেরি পার্ক এলাকায় সেই সময় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এই ঘটনার পর আমেরিকার বিতর্কিত অস্ত্র আইন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র আইনকে কড়া করতে চাইলেও পেরে উঠছেন না।আমেরিকায় ১০জনকে হত্যার পর আত্মহত্যা বন্দুকবাজের
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৩, ১৫:৩৭
আরও খবর
খার্গ দ্বীপে মার্কিন সেনা নামলে কেউ বেঁচে ফিরবে না, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের
ত্রিপুরার পুলিশের ডিজি-র রহস্যমৃত্যু, সদর দফতর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
জর্ডনে ড্রোন হামলায় ২ মার্কিন সেনার মৃত্যু, প্রত্যাঘাতে ইরানে ব্যাপক গোলাবর্ষণ আমেরিকার
চাকরি হারানোর আতঙ্কে মানসিক অবসাদ, পুরুলিয়ায় ‘যোগ্য’ স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
মার্কিন মুলুকে মুসলিম পরিচয় জানার পরই ভারতীয় যুবককে প্রকাশ্যে কোপাল আততায়ী
মার্কিন মুলুকে মুসলিম পরিচয় জানার পরই ভারতীয় যুবককে প্রকাশ্যে কোপাল আততায়ী
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হরমুজ নিয়ে আমেরিকার দাবি খারিজ ইরানের, 'অনুমতি নিতেই হবে', জানাল তেহরান
হরমুজ নিয়ে আমেরিকার দাবি খারিজ ইরানের, 'অনুমতি নিতেই হবে', জানাল তেহরান
"একটাই দাবি হল প্রতিশোধ" খামেনির হত্যার বদলা নেওয়ার কড়া হুঁশিয়ারি মোজতবার
"একটাই দাবি হল প্রতিশোধ" খামেনির হত্যার বদলা নেওয়ার কড়া হুঁশিয়ারি মোজতবার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩