২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবন করে অর্ধেক  তরুণ মার্কিনি বলছে সমীক্ষা

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি বছরের শুরুতে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, দুই-পঞ্চমাংশেরও বেশি তরুণ মার্কিনি ‘বিশেষ দিনে’ মারিজুয়ানা বা গাঁজা সেবন করেন। আমেরিকার প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্কই মাদকটি সেবনের চেষ্টা করেছেন। সম্প্রতি বাইডেন সরকার মারিজুয়ানা রাখার জন্য দোষী সাব্যস্তদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশটিতে গাঁজার ওপর জারি থাকা ফেডারেল নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকায় গাঁজার ব্যবহারকে নজিরবিহীন ভাবে বৈধ ও গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা চলছে। এই দেশটিই  একসময়ে বিশ্বব্যাপী মাদক-বিরোধী অভিযানের ডাক দিয়েছিল। ২০২১ সালের গ্যালপ সমীক্ষা বলছে, ‘জীবনে অন্তত একবার ৪৯ শতাংশ মার্কিনিই গাঁজা সেবন করে দেখেছেন।’ এই সংখ্যা ক্রমাগত উর্ধ্বমুখী। রিপোর্ট বলছে, বিগত ১২ মাসে ১৯ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ৪৩ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী গাঁজা সেবন করেছেন। ইতিমধ্যে আমেরিকার ভার্মন্টে গাঁজা সেবনকে বৈধ করা হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পর আরও পাঁচ অঙ্গরাজ্যে বৈধ হতে পারে এই মাদক। সবকিছু ঠিকঠাক চললে আমেকিার প্রায় অর্ধেক জনসংখ্যার মধ্যেই গাঁজা বৈধতা পাবে, এমনই জানিয়েছে, দ্য ন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য রিফর্ম অফ মারিজুয়ানা ল্যস।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাদক সেবন করে অর্ধেক  তরুণ মার্কিনি বলছে সমীক্ষা

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার