১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ৩টি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার নিন্দা হামাস প্রধানের

পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় ৩টি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ। শুক্রবার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ গাজা উপত্যকায় ইসরায়েলের আল-শিফা মেডিকেল কমপ্লেক্স,  আল-কুদস মেডিকেল কমপ্লেক্স এবং ইন্দোনেশিয়ান হাসপাতালের উপর হামলার ঘটনায় ইসরাইলি হামলার নিন্দা জানান। আরেকটি বিবৃতিতে, হামাস তিনটি হাসপাতালে বোমা হামলাকে একটি “গণহত্যা” বলে অভিহিত করেছে।

হামাস প্রধান আরও জানিয়েছেন, মার্কিন সেক্রেটারি অ্যান্টনি বিল্কেন যখন ইসরাইলি সফরে আসেন তখনই থেকেই ইহুদি সেনার নৃশংসতা শুরু হয়। হামাস প্রধানের অভিযোগ, পরোক্ষভাবে এই চলমান যুদ্ধের পিছনে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা। অতীতেও এই ধরনের কাজের প্রমাণ রয়েছে, বর্তমানেও তারা তাই করছে। হানিয়েহ মিশরের কাছে রাফাহ সীমান্ত সম্পূর্ণ উন্মুক্ত করার অনুরোধ সহ আর যেন বিষয়ে আর কোনও বাধা না আসে সেই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছেন। হানিয়েহ আরব ও ইসলামিক সম্প্রদায়কে তাদের ক্ষোভ প্রকাশ চালিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধাপরাধের অবসান ঘটিয়ে মানবিক, নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা সরকারগুলিকে সম্পূর্ণভাবে দায়ী করেছেন হামাস প্রধান।গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত শুক্রবার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বোমা হামলায় ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, ২৬ জন আহত হয়েছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে চলা যুদ্ধে এখনও পর্যন্ত ১০, ৭০০ মানুষ নিহত হয়েছে। তার মধ্যে ৯২৪০ ফিলিস্তিনি মানুষের মৃত্যু হয়েছে, বাকি ১৫৩৮ জন ইসরাইলি রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় ৩টি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার নিন্দা হামাস প্রধানের

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার