১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিল

পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ  সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন মনে করে না ব্রাজিল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি। বামপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিলের অবস্থান সাফ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কাউকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।’ ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা। মনে হচ্ছে নেতানিয়াহু ভুলে গেছেন যে, গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন। এই যুদ্ধে তাঁরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।’ ব্রাজিল সব সময় শান্তির পক্ষে জানিয়ে লুলা বলেন, ‘আমি শান্তির পক্ষে কথা বলে যাবো। শক্তিশালী বোমা দিয়ে মানুষ যা করতে পারে, তার চেয়েও কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে সংলাপের শক্তি।’  গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের একজন নাগরিককেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাঁদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। কারণ, এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।’ কয়েক দিন আগে অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট লুলা। তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে তা যুদ্ধ নয়। এটা গণহত্যা।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিল

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার