১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হামাসের হাতে এখনও ১৯৯ জন ইসরাইলি বন্দি রয়েছে: ইহুদি সেনা মুখপাত্র

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের জায়নবাদী সামরিক বাহিনী এবার নতুন করে হামাসের হাতে বন্দিদের সংখ্যা আপডেট করেছে। ইসরাইল এখন বলছে, ফিলিস্তিনের অধিকারকামী হামাসের হাতে ১৯৯ জন ইসরাইলি বন্দি রয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আমরা এই বন্দিদের পরিবারগুলিকে সবসময় খবর আপডেট করছি।

উল্লেখ্য, এক দুঃসাহসিক এবং পরিকল্পিত অভিযান চালিয়ে হামাসের লড়াকু মুজাহিদরা ইসরাইলের অভ্যন্তরে ঢুকে পড়ে। ইসরাইল সবসময় দাবি করত, তাদের নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা নিশ্ছিo। তাদের র্যাডার, স্যাটেলাইট নজরদারি, সশস্ত্র সেনাদের প্রযুক্তিগত নানা প্রক্রিয়ার দ্বারা কারও পক্ষে ইসরাইলে প্রবেশ করা অসম্ভব। এছাড়া আকাশ পথে বোমা ও মিসাইল হামলা রোখার জন্য তাদের রয়েছে আয়রন ডোম। এর দ্বারা তারা সব ক্ষেপণাস্ত্র ও বোমাকে ধ্বংস করে ফেলতে পারে।

কিন্তু হামাসের বীর মুজাহিদরা প্রমাণ করে দেন, তাদের অস্ত্রবল বা সেনার সংখ্যা ব্যাপকভাবে কম হতে পারে কিন্তু তারা ঈমানী শক্তিতে বলিয়ান এবং সবশক্তিমানের উপর ভরসা করে ইনসাফের জন্য এই লড়াই লড়ছেন। তাদের আরও বক্তব্য, প্রতিদিন একটু একটু করে অপমান, উচ্ছেদ ও নিহত হওয়ার চেয়ে একবার শেষ চেষ্টা করা প্রয়োজন। এছাড়া তাদের সমস্যা ও সংকটের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করাও সবিশেষ প্রয়োজন। তাই তারা এই হামলা চালায়। তাদের অভিযানের মুখে ইসরাইলের বহু চর্চিত সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। আয়রন ডোমগুলি একের পর এক রকেট-ক্ষেপণাস্ত্রের চাপ সহ্য করতে পারেনি।

এই যুদ্ধে বেশকিছু ইসরাইলি সেনা ও নাগরিককে হামাস বন্দি করে গাজায় নিয়ে আসে। তারা একজন মহিলা-সহ দু’টি শিশুকে মানবিক কারণে ছেড়ে দিয়েছে। বন্দিদের মধ্যে কয়েকজন ইসরাইলেরই বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণে নিহত হয়েছে। আর হামাস সেই সংখ্যা সঙ্গে সঙ্গে প্রকাশ করেছে। এবার ইসরাইলি সেনাবাহিনী জানাল, তাদের হিসেব মতো ১৯৯ জন ইসরাইলি সেনা হামাসের হাতে বন্দি রয়েছে। ইসরাইলের একেবারে বুকের ভেতর থেকে এতগুলি সেনা ও নাগরিককে পরাভূত করে বন্দি করা এবং তাদের গাজায় গোপন স্থানে নিয়ে যাওয়া কোনও মুখের কথা নয়। কিন্তু হামাস তাই করে দেখিয়েছে।

হামাস আরও বলেছে, ইসরাইলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মধ্যেও তারা বন্দিদের সঙ্গে ইসলামি শরিয়ত অনুযায়ী ভালো ব্যবহার করছে।ইসরাইলি সেনার মুখপাত্র আরও বলেছেন, তাদের সেনাদের বন্দি হওয়ার বিষয়টিকে তারা জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। ইসরাইল সরকার ও সেনাবাহিনী দিনরাত এদের মুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

ইসরাইলি সেনা অফিসাররা আগেই বলেছিলেন, তাঁদের হিসেব মতো হামাস ১৫৫ জন ইসরাইলিকে পাকড়াও করে নিয়ে গেছে। হামাস রবিবার এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি বোমা ও ক্ষেপণাস্ত্র বর্ষণে ১৪ জন বন্দি নিহত হয়েছে। সব মিলিয়ে ইসরাইলের হাতেই ২২ জন বন্দি প্রাণ হারিয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হামাসের হাতে এখনও ১৯৯ জন ইসরাইলি বন্দি রয়েছে: ইহুদি সেনা মুখপাত্র

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, সোমবার