১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশের চাকরি উপেক্ষা করে দেশেই শিক্ষকতা, এবার অবসর গ্রহণ প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম সাহেবের

এস জে আব্বাস: ৩১  অক্টোবর অবসর গ্রহণ করলেন বীরভূমের মহাম্মদ বাজার ব্লকের দেউচা গৌরাঙ্গিনী হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম সাহেব। জানা গেছে, মেধাবী রেজাউল সাহেব বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাস করার পর তিনি ক্যালিফোর্নিয়ায় ল্যাব এসিস্ট্যান্টের জন্য ডাক পেয়েছিলেন। কিন্তু পিতার অনুরোধে নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশ চলে যাননি।

তিনি জানিয়েছেন, “মাস্টারমশাই” ডাক শুনতে তাঁর বড্ড ভালো লাগতো। সেই ডাককে প্রাধান্য দিতে শিক্ষকতাকেই ব্রত হিসেবে বেছে নেন। পাইকর হাই স্কুল পর্যায়ক্রমে বীরভূম জেলা স্কুল, লোকপুর হাই স্কুল এবং পরবর্তী সময়ে ধলটিকুরি জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হয়ে পরবর্তীকালে ২০১০ সালে বর্তমান ডেউচা গৌরাঙ্গিণী হাই স্কুলের প্রধান শিক্ষকের পদে যোগদান করেছিলেন।

তাঁর সহকর্মীদের থেকে জানা গেছে, তিনি ছিলেন ভীষণই শিক্ষার্থী দরদী, সৎ, দৃঢ়চেতা ও নিয়মনিষ্ঠ। ব্যক্তি স্বার্থের থেকেও তিনি বেশি গুরুত্ব দিতেন স্কুল তথা শিক্ষার্থীদের স্বার্থকে। ফলে কখনও তাকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীনও হতে হয়েছে। তবে, অন্যায়ের সাথে কখনও আপোস করেন নি তিনি। এহেন প্রধান শিক্ষকের অবসর গ্রহণে দুঃখ ভারাক্রান্ত এলাকার গুণমুগ্ধ ছাত্রছাত্রী, সহকর্মীরা,অভিভাবক ও শিক্ষানুরগী গণ।

রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি সামলেছেন শিক্ষাঙ্গনের দায়িত্বপূর্ণ কর্মকান্ড। দেখেছেন রাজনৈতিক পালাবদল। বিভিন্ন ঘাত-প্রতিঘাত। দীর্ঘ প্রায় ৩৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার উপলব্ধি থেকে জানান, নিষ্ঠা ও সততার সাথে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বার্থে যদি আমরা শিক্ষক সমাজ কাজ করি,তাহলে কোনোভাবেই শিক্ষকের সম্মান খর্ব হবে না ।

তাঁর মনে হয়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থাই একমাত্র পারে সকল স্তরের মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দিতে। তাই আগামী দিনে সরকারি শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হয়ে উন্নত দেশ ও মননশীল সুনাগরিক নির্মাণে সহায়ক হবে। তিনি শিক্ষা ও শিক্ষার্থীর মানোন্নয়নের স্বার্থে অবসর পরবর্তী জীবনেও নিজেকে শিক্ষামূলক কাজে জড়িয়ে রাখতে চান বলে জানা গেছে। স্কুল পরিচালন সমিতির বর্তমান সভাপতি বুদ্ধদেব বাবু জানান, মাস্টারমশাই আমাদের এই স্কুলের উন্নতির জন্য সর্বতোভাবে চেষ্টা করে গেছেন, আমরা তাকে কুর্নিশ জানাই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশের চাকরি উপেক্ষা করে দেশেই শিক্ষকতা, এবার অবসর গ্রহণ প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম সাহেবের

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার