১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হেড, খেলবেন না হায়দরাবাদের হয়ে

পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি আইপিএলের প্লে অফ থেকে আগেই ছিটকে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু গ্রুপের তিনটি ম্যাচ খেলা এখনও বাকি আছে তাদের। আর এই তিন ম্যাচে সম্ভবত হায়দরাবাদের হয়ে খেলবেন না তাদের অন্যতম মারকুটে ব্যাটার ট্রাভিস হেড। সোমবার অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে টিম লখনউ সুপার জায়ান্টেসের মুখোমুখি হয় টিম সানরাইজার্স। তার আগে এই দলের কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানান, হেড করোনায় আক্রান্ত। তাই তার পক্ষে ভারতে আয়োজিত হওয়া আইপিএলের বাকি ম্যাচে অংশগ্রহণ করা কঠিন। গোটা দলের মতো সানরাইজার্স দলের অন্যতম মারকুটে ব্যাটার ট্রাভিস হেড চলতি আইপিএলে নজরকাড়া ক্রিকেট খেলতে পারেননি। ১০ ইনিংসে ২৮.১০ গড়ে করেছেন ২৮১ রান। সর্বশেষ চার ইনিংসের একটিতেও ৩০ ছুঁতে পারেননি। এই চার ইনিংসে স্ট্রাইক রেটও বড্ড বেমানান (১০৩.০৭)। তাই স্বাভাবিকভাবে এবারের আইপিএল মরশুম ভুলে যেতে চাইবেন ট্রাভিস হেড।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় হতাশা নিয়েই হেড ফিরেছিলেন নিজের দেশ অস্ট্রেলিয়ায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণায় আইপিএলের বাকি অংশ আবার শুরু হলেও হায়দরাবাদ দলে যোগ দেননি এই অজি ওপেনার। এদিন তার কারণ ব্যাখা করতে গিয়ে কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানান, হেড মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই স্বাভাবিকভাবেই সোমবারের ম্যাচটি তিনি খেলতে পারবেন না। তবে তিনি দলের সঙ্গে কবে যোগ দেবেন, সে ব্যাপারেও নিশ্চিত করে কিছূ জানাননি হায়দরাবাদ কোচ।

আরও পড়ুন: তামিলনাড়ুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬, আহত ২৮

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের
ট্যাগ :
সর্বধিক পাঠিত

SIR এর কাজে মানসিক চাপে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে রায়দীঘিতে হাসপাতালে ভর্তি এক বিএলও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনায় আক্রান্ত হেড, খেলবেন না হায়দরাবাদের হয়ে

আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার