পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের হামলায় যদি যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করে, তাহলে মধ্যপ্রাচ্য ধ্বংসে পরিণত করবে, হুঁশিয়ারি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদের। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
সাঈদ খতিবজাদে বলেন, “এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে ইতিহাসে তিনি সেই প্রেসিডেন্ট হিসেবেই পরিচিত হবেন, যিনি এমন এক যুদ্ধে জড়িয়েছিলেন, যা তাঁর নয়।”আরও পড়ুন:
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে জড়ায়, তবে তা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং যুদ্ধ দীর্ঘায়িত হবে। তাঁর মতে, এতে করে আগ্রাসন অব্যাহত থাকবে এবং নিরীহ মানুষের ওপর নৃশংস নির্যাতন আরও বাড়বে।
আরও পড়ুন:
ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল—উভয় পক্ষের প্রতি এক ধরনের সতর্কবার্তা বলে বিশ্লেষকরা মনে করছেন। এটি মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।