১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যোগী রাজ্যে নারকীয় ঘটনা, নার্সকে গণধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ও লঙ্কার গুঁড়ো

লখনই, ২৯ নভেম্বর: যোগী রাজ্যে প্রকাশ্যে এল নারকীয় গণধর্ষণের ঘটনা। এক নার্সকে হাত-পা বেধে জঙ্গলে নিয়ে গিয়ে পৈশাচিক গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণ করেও থামেনি অভিযুক্তরা। ধর্ষণের পর নির্যাতিতার যৌনাঙ্গে ঢোকানো হয় লাঠি ও লঙ্কার গুঁড়ো।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্কুটিতে চেপে হাসপাতালে ডিউটিতে যাচ্ছিলেন নার্স। এমন সময়ে কয়েকজন তাঁর পথ আটকে দাঁড়ায়। স্কুটি থেকে জোর করে নামিয়ে রাস্তার ধারে ঝোপের মধ্যে টেনে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জালাউন জেলায়। নির্যাতিতার স্বামীর দাবি, স্ত্রীর ফোন করে অত্যাচারের বর্ণনা দেন। মূল অভিযুক্ত ও তাঁর ভাইপো মিলে তাঁকে গণধর্ষণ করে। সেই সময় তাঁদের চার শাগরেদ তাঁর হাত-পা চেপে ধরে রেখেছিল।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতাকে মেডিক্যাল টেস্টে পাঠানো হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগী রাজ্যে নারকীয় ঘটনা, নার্সকে গণধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ও লঙ্কার গুঁড়ো

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার