১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘সাংবাদিক’ কুণালকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

পারিজাত মোল্লাঃ শর্তসাপেক্ষে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিদিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই বিদেশ সফর নিয়ে। মঙ্গলবার কুণাল ঘোষের বিদেশযাত্রায় সায় দিল কলকাতা হাইকোর্ট। কুণালকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে প্রকাশ, সারদা মামলায় জামিন পাওয়ার ৬ বছর পর বিদেশ (এক শিক্ষাপ্রতিষ্ঠানের সভায় যোগ দিতে) যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণালবাবু। সারদা মামলায় তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

উক্ত জামিনে আদেশনামায় তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সম্প্রতি সিঙ্গাপুরে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, মামলকারী সাংবাদিক। তিনি সিঙ্গাপুরের এক পলিটেকনিক কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে চান। এতে তাঁর অধিকার রয়েছে’।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

সিবিআইকে কিছুদিনের জন্য কুণালের পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ১৬ জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল। ৩১ জানুয়ারি তাঁর কর্মসূচি শেষ হওয়ার কথা। হাইকোর্টের নির্দেশ, বিদেশ থেকে ফিরে এসেই আবার পাসপোর্ট জমা দিয়ে দিতে হবে কুণালকে। তাঁকে ব্যক্তিগত ৫ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার শুনানি চলাকালীন কুণালের বিদেশযাত্রার বিরোধিতা করে সিবিআই।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সাংবাদিক’ কুণালকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার