১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে কি বৃহত্তর বেঞ্চ?

পারিজাত মোল্লা:  চলতি সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের গতিপ্রকৃতি জানতে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে । আগামী বৃহস্পতিবার আদালতের কাছে তা জানাতে হবে সিবিআইয়ের আইনজীবীকে।কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। ওই মামলাতেই আগামী বৃহস্পতিবার সিবিআইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে প্রকাশ , নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত কী কী পাওয়া গিয়েছে? তা সুপ্রিম কোর্ট কে জানাতে হবে সিবিআইকে।আদালত সূত্রে প্রকাশ , নিয়োগ সংক্রান্ত মামলা শোনার জন্য কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট । আইনজীবী মহল মনে করছে , চলতি সপ্তাহে এমনই ইঙ্গিত দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ।

এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তাঁরা অনুরোধ করতে পারেন। রাজ্যের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির তদন্তে এখনও পর্যন্ত কী পাওয়া গিয়েছে? তা সিবিআইয়ের কাছে জানতে চাইবে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত এ বিষয়ে সিবিআইয়ের আইনজীবীকে আগামী বৃহস্পতিবার আদালতের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্ট ‘অযোগ্য’দের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ আপাতত বজায় থাকবে।বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বিভিন্ন মামলায় চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সরাসরি তাঁর নাম উল্লেখ করা না হলেও, বিশেষ বেঞ্চ গঠিত হলে তিনিও সেখানে থাকতে পারেন বলে ইঙ্গিত সুপ্রিম কোর্টের। তার আগে সিবিআইকে তিন থেকে ছ’মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে বলা হতে পারে। তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ বিচার করে দেখবে, আদৌ কোনও জালিয়াতি হয়েছে কি না? হলে তা কতদূর বিস্তৃত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে কি বৃহত্তর বেঞ্চ?

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার