১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সবুজে ছেয়ে গিয়েছে পবিত্র মক্কা ও মদিনা !

পুবের কলম ওয়েব ডেস্কঃ  গত বছরের ডিসেম্বর থেকে ২০২৩-এর জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হয়েছে সউদি আরবে। আর এ বৃষ্টির কারণে দেশটির পূর্বাঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলোতে সবুজের সমারোহ দেখা দিয়েছে। সবুজ গাছ, ঘাস ও লতাপাতায় ছেয়ে যাওয়া পাহাড়গুলোর দৃশ্য স্পষ্ট দেখা গেছে নাসার স্যাটেলাইট থেকে। সউদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনা। মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ ও এর আশপাশে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার ছবি সোশ্যাল সাইটে ঘুরপাক খাচ্ছে। এ বৃষ্টির প্রভাবে মরুভূমির পাহাড়ে সবুজ গাছ-পালা বেড়ে উঠছে। ২০২১ সালের শেষ দিকেও বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু ২০২২ সালের শেষ দিকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা অন্য বছরের তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে জর্ডানের  আবহাওয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘আরাবিয়া ওয়েদার’। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, মক্কা, মদিনা এবং জেদ্দাসহ সউদির বড় একটি অংশেই সবুজের মাত্রা বেড়েছে। আরাবিয়া ওয়েদার জানায়, সউদির পশ্চিমাংশের বড় একটি এলাকায় সবুজ ঘাসের দেখা পাওয়া গেছে। মক্কা অঞ্চলের পাহাড়গুলো সবুজ রঙে ছেয়ে গিয়েছে। এটি সউদির মতো মরুভূমির দেশের জন্য বিরল দৃশ্য বলা যায়। বৃষ্টির কারণে মক্কা ছাড়াও লাইথ, তায়েফ এবং জেদ্দা অঞ্চলও সবুজ হয়ে উঠেছে। মক্কা অঞ্চলের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে দৃষ্টি আকর্ষণ করা অপূর্ব সুন্দর সবুজ পাহাড়ের ছবি এবং ভিডিয়ো পোস্ট করা হয়েছে। হাজার হাজার মানুষ এই ভিডিয়ো দেখেছেন এবং শেয়ার করেছেন।  সবুজ ঘাসের মধ্যে উটের পালকেও ঘুরে বেড়াতে দেখা গেছে। সউদির নাগরিকরা মরুর বুকে সবুজ প্রকৃতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। নতুন প্রকৃতির সংরক্ষণের ইচ্ছাও রয়েছে তাদের মনে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাত ১২টা থেকে অনলাইনেও মমতার ‘যুবসাথী’ আবেদন শুরু, অফলাইনের চাপ কমাতে নবান্নের উদ্যোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সবুজে ছেয়ে গিয়েছে পবিত্র মক্কা ও মদিনা !

আপডেট : ৯ জানুয়ারী ২০২৩, সোমবার