১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গড়িয়ার ব্রহ্মপুরে ভয়াবহ আগুন কাঠের গুদামে, বাড়ছে ইঞ্জিনের সংখ্যা

পুবের কলম, ওয়েবডেস্ক: গড়িয়া ব্রহ্মপুরে ভয়াবহ আগুন কাঠের গুদামে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন। বহুতল থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয়রা। জায়গাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। সকাল ১০টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ব্রহ্মপুরের বটতলায় পাশাপাশি দুটি কাঠের দোকান রয়েছে। পিছনেই তাদের গুদামঘর। সকালে কাঠের দোকানে কাজ করছিলেন চার পাঁচ জন শ্রমিক। আমকাই একটি দোকানে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। ক্রমশই ছড়িয়ে পড়তে থাকে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা ওই কর্মীদের সুস্থ অবস্থায় বার করে আনেন। কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে।

গুদামটি তৈরি টিনের দেওয়ালে। সেক্ষেত্রে একে কাঠ, আর টিনের বাধা ভেদ করে আগুনের উৎসস্থল পর্যন্ত জল পৌঁছতে অসুবিধা হতে থাকে।

সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গড়িয়ার ব্রহ্মপুরে ভয়াবহ আগুন কাঠের গুদামে, বাড়ছে ইঞ্জিনের সংখ্যা

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার