১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, বহু হতাহতের আশঙ্কা

পুবের কলম,ওয়েব ডেস্ক: অন্ধ্রপ্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষে ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীরা। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে বিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি প্যাসেঞ্জার ট্রেন। রায়গাদাগামী ট্রেন পলাসা যাত্রীকে ধাক্কা দেওয়ায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চালু হয়েছে হেল্পলাইন নম্বর।
আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহত এখনও স্পষ্ট নয়। ভারতীয় রেলওয়ে আধিকারিকদের উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে।
Helpline Number regarding Train Accident between Alamanda and Kantakapalle in Vizianagaram-Kottavalasa Rly secn of Waltair Divn of ECoR in Howrah-Chennai Main Line.
Bhubaneswar –
0674-2301625, 2301525, 2303069
Waltair – 0891-
2885914@RailMinIndia
বিশাখাপত্তনম-পালাসা এবং বিশাখাপত্তনম-রায়গাদা গামী দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে যাওয়ায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ভাইজাগ-পলাসা ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার অভিযান চলছে। শতাধিক যাত্রীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, বহু হতাহতের আশঙ্কা

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, রবিবার