১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কলকাতায় মানবাধিকার সংগঠনগুলির মিছিল

নিজস্ব প্রতিবেদক,কলকাতা: ইসরাইলের বিরুদ্ধে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বুধবার কলকাতায় বিশাল বিক্ষোভ মিছিল করলো বিভিন্ন মানবাধিকার ও গণসংগঠন।  এদিন কফি হাউসের সামনে থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলা গিয়ে পৌঁছায়। সেখানে একটি সমাবেশ হয়। ওই বিক্ষোভ সভা থেকে নেতারা ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য দেন।

এদিনের মিছিল থেকে স্লোগান ওঠে, ‘বর্বর হামলা বন্ধ করতে হবে’, ‘ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন জিন্দাবাদ’, ফ্যাসিবাদি আমেরিকা তোমায় জানাই ধিক্কার’ এবং রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। মানবাধিকার ও গণআন্দোলনের নেতাদের অভিযোগ, প্যালেস্টাইনে শিশু, নারী, বৃদ্ধদের লাগাতার পরিকল্পিত ভাবে হত্যা করা হচ্ছে। ইসরাইল শুধু ফিলিস্তিন নয় লেবানন, মিশর, সিরিয়া, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দখল করার জন্য এই হামলা শুরু করেছে বলেও দাবি অনেকের।

প্রতিবাদীদের মূল বক্তব্য, ইসরাইলের হিংস্র কার্যকলাপের নিন্দায় মানুষ পথে নামলেও নরেন্দ্র মোদির সরকার আক্রান্ত প্যালেস্টাইনবাসীর পক্ষে ভারতের দীর্ঘ দিনের সংহতি বোধের ঐতিহ্যকে ভুলুন্ঠিত করছে। এমনকি, রাষ্ট্রপুঞ্জে পেশ করা যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষেও মোদী সরকার সমর্থন জানায়নি। ইসরাইলের পাশাপাশি আমেরিকা এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকারও নিন্দা জানানো হয় এই প্রতিবাদ মিছিল থেকে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে কলকাতায় মানবাধিকার সংগঠনগুলির মিছিল

আপডেট : ২ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার