পুবের কলম,ওয়েবডেস্ক: ২৩ দিনে পা রেখেছে ফিলিস্তিন বনাম ইসরাইলের রক্তক্ষয়ী সংঘাত। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার নিরীহ ফিলিস্তিনবাসী। শনিবার যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে। কিন্তু এই প্রস্তাব পাশের ভোটাভুটিতে অংশই নেয়নি ভারত। ইউক্রেন-রাশিয়ার সময়েও একই চিত্র দেখা গিয়েছিল। শনিবার কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কেন্দ্রকে আক্রমণ ওয়াইসি তিনি বলেন, সবকিছুতে রাজনীতি খুঁজবেন না। মানবিকতার দিক থেকে ভেবে দেখুন। নরেন্দ্র মোদি হামাসের হামলার নিন্দা করেছিলেন। কিন্তু যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রসঙ্ঘে এই প্রস্তাবে সমর্থন জানাতে পারেননি। মোদি সরকার বিভ্রান্ত। জল-বিদ্যুৎ-ইন্টারনেট-খাবার সব বন্ধ করে দিয়ে পুরো বিশ্ব থেকে গাজাকে বিচ্ছিন্ন করে দিয়েছে অত্যাচারী নেতানিয়াহু। এ-সবই ভারতের ঘোষিত নীতির বিরুদ্ধে। হামাস’কে নির্মূল করার লক্ষে গাজাকে ‘কারাবালার ময়দান’ বানিয়ে দিয়েছে ইসরাইল। অথচ যুদ্ধবিরতির প্রস্তাবে কি সুন্দরভাবে নিরপেক্ষ রইল ভারত।
১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সবকিছু রাজনীতি নয়, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট না দেওয়ায় মোদিকে আক্রমণ মিম প্রধানের
-
ইমামা খাতুন - আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, রবিবার
- 61
ট্যাগ :
সর্বধিক পাঠিত

































