১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদরঘাট এলাকায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী আটক

পুবের কলম,ওয়েবডেস্ক: ঢাকার সদরঘাট এলাকা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মী সন্দেহে ডজনখানেক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় শনিবার সকাল থেকে কড়া তল্লাশি চলছিল। উক্ত সময়ে বিএনপির নেতা-কর্মী সন্দেহে আটক করা হয় সন্দেহভাজন ব্যক্তিদের। আটকদের মধ্যে ৮০- ৯০ জন সদরঘাট টার্মিনাল এলাকা থেকে ও ২০ জনকে বাবুবাজার ব্রিজ থেকে আটক করা হয়।

বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, বরিশাল, চাঁদপুরসহ সকল রুট থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চে আসা যাত্রীদের ব্যাগ ও মোবাইলও চেক করে দেখছে পুলিশ। তল্লাশির সময় তাদের বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, আটকের সঠিক সংখ্যাটা এখনই প্রকাশ্যে আনতে চাইনা। এখন থানায় তাদের যাচাই-বাছাই শেষ আদালতে পাঠানো হবে। আদালতে পাঠানোর পর সংখ্যাটা জানাতে পারবো। এদিন তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা সদরঘাট টার্মিনাল ও বাবুবাজার ব্রিজে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সদরঘাট এলাকায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার