০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সুবিচারের জন্য কাঁদছি’—ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর মামলায় ইতিহাস গড়ে বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সময় আইনজীবীদের পাশে সামনের সারিতে দাঁড়িয়ে পাঁচ মিনিট সময় নিয়ে বক্তব্য রাখেন তিনি।

মমতা বলেন, “আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি। এসআইআর পদ্ধতিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কেউ বিয়ে করে অন্যত্র গেলে, কেউ ঠিকানা বদলালে, তাঁদের নাম কেটে দেওয়া হচ্ছে। এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কমিশনকে ছ’টি চিঠি লিখেছি, একটিরও উত্তর পাইনি। সুবিচারের জন্য কাঁদছি।”

আরও পড়ুন: বিহার নির্বাচন বাতিল মামলা শুনলই না শীর্ষ আদালত, প্রশান্ত কিশোরের দলকে কড়া ভর্ৎসনা আদালতের

তিনি আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর এই সরাসরি সওয়াল আদালত চত্বরে নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ডেরেকের মামলার সঙ্গেই শুনানি মমতার, সুপ্রিম কোর্টে সামনের সারিতে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে পিছোল মমতার মামলার শুনানি, দুপুরের পর শুনানির সম্ভাবনা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সুবিচারের জন্য কাঁদছি’—ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মমতার

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার