২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমি ভঙ্গ চাই না, সঙ্গ চাই’, শিলিগুড়ি বিজয়া সম্মেলনী থেকে অখণ্ড ভারতের বার্তা মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মাল বাজার বিপর্যয়ে উদ্ধারকারী সাতজনকে শংসাপত্র দেওয়ার পাশাপাশি ১ লক্ষ টাকা করে চেক প্রদান করেন তিনি। মঞ্চ থেকেই তিন উদ্ধারকারীদের সরকারি চাকরির প্রস্তাব দেন তিনি।

আজ শিলিগুড়িতে বিজয় সম্মেলনী থেকেই অখণ্ড ভারতের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি ভঙ্গ চাই না, সঙ্গ চাই। ভালো করে কাজ করুন, ভাগাভাগি করবেন না। আমরা সবাই এক আছি বলেই, শান্তি আছে। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নিয়েই বাংলা। ভালো করে কাজ করুন সুন্দর করে কাজ করুন।

আরও পড়ুন: ‘কেন্দ্রীয় এজেন্সির মদত’, SIR-এ হয়রানি ঘিরে জেলায় জেলায় বিক্ষোভের মাঝে মমতার কড়া বার্তা

মুখ্যমন্ত্রী এদিন বলেন, উত্তরবঙ্গ উন্নয়নে সচেষ্ট রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, উত্তরবঙ্গ উন্নয়নে সচেষ্ট রাজ্য সরকার। আমি সবচেয়ে বেশি উত্তরবঙ্গে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমরা রাজ্যে ঢালাও কর্মসংস্থান আনতে চাই। হাসিমারাকে বিমানবন্দর করার ইচ্ছে আছে।

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি টাটাকে তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। এত প্রকল্প হয়েছে, কারো জমি জোর করে নেওয়া হয়নি।   আপনারা জোর করে জমি দখল করতে চেয়েছিলেন।  আমরা শিল্পপতিদের সঙ্গে বৈষম্য করি না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ খালি কুৎসা করে চলেছেন। আমরা কারোর জমি জোর করে নিই না। পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাটা প্রসঙ্গ ঘিরে ফের শুরু রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমি ভঙ্গ চাই না, সঙ্গ চাই’, শিলিগুড়ি বিজয়া সম্মেলনী থেকে অখণ্ড ভারতের বার্তা মমতার

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার