০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC সংক্রান্ত মামলার শুনানি। ইডি-র (ED) দায়ের করা মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতুবি রাখার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
সোমবার রাতে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেয় পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হলফনামায় স্পষ্ট জানানো হয়, ইডি-র তল্লাশির কাজে কোনওভাবেই বাধা দেওয়া হয়নি। বরং ইডি-র অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথিপত্র সঙ্গে করে নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী।
এই হলফনামার প্রেক্ষিতে মঙ্গলবার ইডি আদালতের কাছে জবাব দেওয়ার জন্য সময় চেয়ে নেয়। ইডি-র সেই আবেদন মঞ্জুর করেই সুপ্রিম কোর্ট মামলার শুনানি পিছিয়ে দেয় আগামী মঙ্গলবার পর্যন্ত।
উল্লেখ্য, I-PAC কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। এই মামলার শুনানিকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে কৌতূহল। আগামী ১০ ফেব্রুয়ারির শুনানিতে কোন দিকে মোড় নেয় মামলা, সেদিকেই তাকিয়ে এখন

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার