১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রসার ভারতীর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আইএএস সেহগাল

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রসার ভারতীর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আইএএস নবনীত কুমার সেহগাল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তিনি। এদিন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে মন্ত্রক। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন সেহগাল।

জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত আমলা সেহগালকে ২০২৪ সালের মার্চে প্রসার ভারতীর চেয়ারম্যান পদে নিযুক্ত করে কেন্দ্র। ১৯৮৮ ব্যাচের ইউপি ক্যাডারের প্রাক্তন আইএএস অফিসার কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে প্রশাসনের উচ্চস্তরে নেতৃত্ব দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশে কেন্দ্র ও রাজ্য সরকারের কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে ঠিক কি কারণে পদত্যাগ করলেন সেহগাল! তা এখনও অস্পষ্ট।

আরও পড়ুন: পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার হঠাৎ পদত্যাগ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রসার ভারতীর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আইএএস সেহগাল

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার