১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বাইয়ের মেয়র পদে যদি কোনো ‘খান’কে চাপিয়ে দেওয়া হয়, মানুষ তা মেনে নেবে না: বিজেপি নেতা অমিত সতম

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পুবের কলম, ওয়েবডেস্ক: নিউইয়র্কে মুসলিম প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর এবার মুম্বাইয়ে সাম্প্রদায়িক রাজনীতি উসকে দিলেন বিজেপির নেতা ও শহর সভাপতি অমিত সতম। তিনি বলেছেন, “মুম্বাইয়ের মেয়র পদে যদি কোনো ‘খান’কে চাপিয়ে দেওয়া হয়, মানুষ তা মেনে নেবে না।”

সতমের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিশ্লেষকেরা বলছেন, নিউইয়র্কের মেয়র নির্বাচন যেখানে এক মুসলিম তরুণের গণতান্ত্রিক জয়ে নতুন ইতিহাস তৈরি করেছে, সেখানে বিজেপি নেতার এই মন্তব্য বিশ্বজুড়ে অতি-দক্ষিণপন্থী রাজনীতির উদ্বেগ ও অস্বস্তির প্রতিফলন।

অমিত সতম মুম্বাইয়ে এক সভায় বলেন, “বিশ্বের বেশ কিছু শহরে রাজনীতির রঙ বদলাচ্ছে। এখন মেয়রদের পদবি দেখলেই বোঝা যায়, বিরোধীরা ‘ভোট জিহাদ’ চালাচ্ছে। মুম্বাইয়ের মানুষকে সতর্ক থাকতে হবে।”

তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকেরা। সবচেয়ে বেশি সাড়া ফেলেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পনাগ-এর প্রতিক্রিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নিউইয়র্কের মেয়রকে জনগণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। তাহলে মুম্বাইয়ে কাউকে চাপিয়ে দেওয়ার কথা কেন উঠছে?”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক জাতীয় গান ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বাইয়ের মেয়র পদে যদি কোনো ‘খান’কে চাপিয়ে দেওয়া হয়, মানুষ তা মেনে নেবে না: বিজেপি নেতা অমিত সতম

আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার