পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের নাগরিকদের আবারও রাজপথে নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রবিবার রাত ৯টায় ‘শান্তিপূর্ণ বিক্ষোভে’র আহ্বান জানিয়েছেন তিনি। ইমরানের দাবি, শাহবাজ সরকার ‘অর্থনীতি সামলাতে অক্ষম হওয়ায়’ এই পরিস্থিতি তৈরি হয়েছে। রেকর্ড করা এক ভিডিয়ো বার্তায় ইমরান খান বলেন, দেশের মানুষ যদি ‘অলস হয়ে বসে থাকে’, তাহলে ভবিষ্যতে মুদ্রাস্ফীতি আরও বাড়বে।
তিনি বলেন, ‘আমি সমগ্র জাতিকে মূল্যস্ফীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের আমন্ত্রণ জানাচ্ছি। ট্রেড ইউনিয়ন, পেশাজীবী, ডাক্তার, প্রকৌশলী, কেরানি এবং সরকারি কর্মীদের রাস্তায় নামার আমন্ত্রণ জানাই।’ ইমরান আরও বলেন, তিনি বর্তমান শাসকদের কাছে জানতে চান অর্থনীতি এবং দেশ পরিচালনা করতে সক্ষম না হয়েও তারা কেন ‘ষড়যন্ত্রে লিপ্ত’। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন সরকার ছেড়েছিলাম, তখন পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১৫০ রুপি এবং আমাদের সাড়ে তিন বছরের মেয়াদে তা ৫০ রুপি বাড়ানো হয়।’ ইমরান খান জানান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের ওপরও পেট্রোলের দাম বাড়াতে চাপ প্রয়োগ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর সে-কারণেই ‘জনসাধারণের উপর জ্বালানির মূল্য বৃদ্ধির আসন্ন প্রভাব উপলব্ধি করে আমরা ভরতুকির জন্য ২০ হাজার কোটি রুপি সংরক্ষিত রেখেছিলাম’, বলেন তিনি। তিনি সতর্ক করেন, এই মূল্যবৃদ্ধি সামনের দিনগুলোতে আরও ভয়াবহ হবে। জানান, ডিজেলের দাম আরও বাড়ানো হলে দেশে ‘অর্থনৈতিক বিপর্যয়’ নেমে আসবে। দেশে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়েও বর্তমান সরকারকে তোপ দেগেছেন ইমরান।জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি ফের বিক্ষোভের ডাক ইমরানের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ জুন ২০২২, ১৫:২৫
আরও খবর
ধর্মীয় কাঠামোর বিরুদ্ধে বিক্ষোভ, অরুণাচলে ১৫টি মসজিদ সিল করল পেমা খাণ্ডুর সরকার
ভোটার তালিকায় নাম না থাকায় ময়নাগুড়িতে পথ অবরোধ ও বিক্ষোভ
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির
Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের