১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইমরানের অপারেশন সফল, হামলার প্রতিবাদে মুখর পাকিস্তান

পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতেই লাহোরের শওকাত খানুম হাসপাতালে অপারেশন হয় গুলিবিদ্ধ ইমরান খানের। চার ডাক্তারের মেডিক্যাল টিম গঠন করা হয়। শুক্রবার এই টিমের প্রধান ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, অপারেশনের পর স্থিতিশীল রয়েছেন ইমরান খান। তাঁর পায়ের হাড় ভেঙেছে বুলেটের আঘাতে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সাংসদ ফয়সাল জাভেদ যিনি নিজেও আহত হয়েছেন সংবাদমাধ্যমকে জানান, আল্লাহ্র ইচ্ছায় প্রাণে বেঁচে গিয়েছেন ইমরান খান।

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

জুম্মার পর হয়তো তিনি দলের কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালে। এই হাসপাতালটি আম্মার নামে তৈরি করেছিলেন ইমরান খান।

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

পিটিআই-এর পক্ষ থেকে জুম্মার নামায বাদ সারাদেশে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়। এমনিতেই লংমার্চ নিয়ে উত্তেজনা ছিল তারপর এই প্রতিবাদের ডাক দেওয়ায় পাকিস্তানের সর্বত্রই মানুষ পথে নেমে আসে। বিক্ষোভে প্রায় অচল হয়ে পড়ে পাকিস্তানের বড় বড় শহরগুলিও। সর্বত্রই ইমরান খানের জন্য দোয়া ও সহানুভূতির ঢেউ, সেইসঙ্গে শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ।

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

অপরদিকে পুলিশ ইমরানের উপর হামলা নিয়ে আরও দু’জনকে গ্রেফতার করেছে। গতকাল ঘটনাস্থল থেকে নাভিদকে ধরা হয়েছিল। আর আজ ধরা হয়েছে ওয়াকাস এবং সাজিদ বাটকে। এই দু’জনই নাভিদকে ২০ হাজার টাকায় লাইসেন্সহীন অটোমেটিক পিস্তল বিক্রি করেছি বলে জানায় পুলিশ। যদিও পিটিআই বলেছে, ইমরানকে হত্যার জন্য বৃহত্তর পরিকল্পনা করা হয়েছিল এবং এই চক্রান্তে আন্তর্জাতিক যোগও থাকতে পারে। পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রান্ত নিয়ে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইমরান খানের লংমার্চ কর্মসূচি চলাকালীন লাহোরের ওয়াজিরাবাদে ইমরান খানের কাফেলায় গুলি চালালে একজন নিহত ও ১৪ জন আহত হয়। ইমরান খানের পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ ইমরান খানকে।

পিটিআই নেতা ফাহাদ হুসেন চৌধুরি জানান, বিশ্বের এই জনপ্রিয় জননেতাকে হত্যার ছক কষা হয়েছিল সারাদেশ তাদের নেতার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার হাত তুলেছেন। আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁকে রক্ষা করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থাতেও ইমরান খান দলীয় সমর্থকদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইমরানের অপারেশন সফল, হামলার প্রতিবাদে মুখর পাকিস্তান

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার