১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জোর ধাক্কা পদ্মশিবিরে, দিল্লি পুর নিগমের নয়া মেয়র আপের মহেশ খিচি

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে খুশির জোয়ার আপ শিবিরে। বৃহস্পতিবার দিল্লির মেয়র নির্বাচনে ধাক্কা খেল পদ্ম শিবির। ৩ ভোটে জিতে দিল্লি পুর নিগমের মেয়র নির্বাচিত হলেন মহেশ খিচি। ২০২৫ সালের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন, তার আগে এই জয় উল্লেখযোগ্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দলিত পরিবারের সন্তান আপ প্রার্থী মহেশের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৩। অন্যদিকে বিজেপি প্রার্থী কিষাণ লালের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩০। দুটি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়। কংগ্রেসের ৭ কাউন্সিলর ভোট বয়কট করেন। সামান্য ব্যবধানে জিতেই আপ কাউন্সিলররা পুরসভার অন্দরে জয় ভীম স্লোগান দিয়ে ওঠেন। এদিকে মেয়র পদে পরাজয়ের পর ডেপুটি মেয়র পদে প্রার্থী প্রত্যাহার করে নেয় বিজেপি। এই পদে আপ প্রার্থী রবিন্দর ভরদ্বাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ পরিষ্কার হয়ে যায়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেওয়া হবে: ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোর ধাক্কা পদ্মশিবিরে, দিল্লি পুর নিগমের নয়া মেয়র আপের মহেশ খিচি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, শনিবার