১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, বাতিল ১৮টি ট্রেন, ২২টির গতিপথ ঘোরানো হল

পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। আহত ৪০। রবিবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উসকে দিয়ে অন্ধ্রপ্রদেশে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল আলামান্দা স্টেশনের কাছে। অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তাঁর প্রশ্ন, ‘কবে ঘুম ভাঙবে রেলের?’

দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের লাইনে কীভাবে পালাসা এক্সপ্রেস ট্রেনটি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভিজিনাগারাম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছেন তিনি।

পিআরও বিশ্বজিৎ সাহু জানিয়েছেন, এই ঘটনার জেরে কমপক্ষে ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২২টির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভাইজাগ-রায়গাদা লোকো পাইলটের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। রেলওয়ে সূত্র আগে বলেছিল যে লোকো পাইলট সংকেত বুঝতে পারেননি।
মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য আড়াই লক্ষ ও স্বল্প আহতদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রপ্রদেশে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, বাতিল ১৮টি ট্রেন, ২২টির গতিপথ ঘোরানো হল

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, সোমবার