১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বীরভূমে খাদ্যে বিষক্রিয়ায় ঘটনায় এলাকায় স্বাস্থ্য শিবির পরিস্থিতি নিয়ন্ত্রণে

কৌশিক সালুই,  বীরভূম :- তিনদিন পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো বীরভূমের রাজনগরের খাদ্যের বিষক্রিয়ার ঘটনায়। এখনো পর্যন্ত আক্রান্তদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। গ্রামে চলছে হেল্থ ক্যাম্প। জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কড়া নজরদারি চলছে।

বীরভূম জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে রাজনগরের বাগদী পাড়ায় খাদ্য বিষক্রিয়ার ঘটনায় এখনো পর্যন্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ২২ জনের চিকিৎসা চলছে। আর নতুন করে কারোর শারীরিক অবস্থার অবনতির কোনো খবর নেই। যদিও প্রথম দুই দিনে এক শিশু কন্যা সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে।

লক্ষ্মী পুজো উপলক্ষে রাজনগরে গত সোমবার খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরদিন বেঁচে যাওয়া খিচুড়ি খাওয়ার পর অসুস্থ হতে শুরু করে গ্রামবাসীরা। ঘটনায় তিনজনের মৃত্যু হয় এবং এখনো পর্যন্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ২২ জনের।

এছাড়াও জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেখানে যারা অল্পবিস্তর আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা করা হচ্ছে। বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন,” আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এলাকায় স্বাস্থ্য শিবির করা হয়েছে,পরিস্থিতি নিয়ন্ত্রণে”।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে খাদ্যে বিষক্রিয়ায় ঘটনায় এলাকায় স্বাস্থ্য শিবির পরিস্থিতি নিয়ন্ত্রণে

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার