১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনে ২০০ গাড়ি দুর্ঘটনার কবলে  

পুবের কলম ওয়েব ডেস্কঃ ঘন কুয়াশার কারণে চিনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় অন্তত ২০০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অনেকে। বুধবার সকালে চিনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

এ কারণে ঝেংজিন হুয়াংহে ব্রিজে প্রথমে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেগুলোর পেছনে একের পর এক গাড়ি এসে জোরদার ধাক্কা মারতে হতে থাকে। এভাবে ২০০ গাড়ি ব্রিজের ওপর আটকে যায়। এমনকি কিছু গাড়ি অন্য গাড়ির ওপরে উঠে যায়। এ দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

দেখা যায়, হুয়াংহে ব্রিজের মাঝামাঝি লাইনের কাছে উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তর দিকে একাধিক সংঘর্ষ হয়ে গাড়িগুলো বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেকে গাড়িতেই আটকে পড়ে। তাদের উদ্ধার করতে ১১টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হুয়াংহে ব্রিজ ঝেংঝৌ প্রদেশের সবচেয়ে ব্যস্ত সেতু। হলুদ নদীর ওপরে তৈরি এই ওভারপাসটি ঝেংঝো ও প্রতিবেশী শিনজিয়াংকে সংযুক্ত করেছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে ২০০ গাড়ি দুর্ঘটনার কবলে  

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার