১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ায় বন্ধুদের সঙ্গে কানামাছি খেলার সময় পাঁচতলার ছাদ থেকে পড়ে আহত বালক  

আইভি আদক, হাওড়া:  হাওড়ায় বন্ধুদের সঙ্গে কানামাছি খেলতে পাঁচতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত বালক। নয় বছরের ওই বালককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে হাওড়ার পিলখানার ফকির বাগান লেনের একটি পাঁচতলা বাড়ির ছাদে খেলছিল বাচ্চারা। সেই সময় চোখে রুমাল বেধে কানামাছি খেলছিল কয়েকজন ছোট ছেলে। হঠাৎ অনীশ কুমার নামের নয় বছরের একটি ছেলে ছাদের পাঁচিল টপকে নিচের রাস্তায় পড়ে যায়। সেই সময় রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন স্থানীয় যুবকরা। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন। আহত অবস্থায় অনীশকে তারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে অনীশের চোখে রুমাল বাধা ছিল। ছাদের পাঁচিল বেশি উঁচু না হওয়ার কারণে সে পাঁচিল টপকে নিচে পড়ে যায় সে।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার
সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ায় বন্ধুদের সঙ্গে কানামাছি খেলার সময় পাঁচতলার ছাদ থেকে পড়ে আহত বালক  

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার