পুবের কলম প্রতিবেদক: ফের মা ফ্লাইওভারে পথ দুর্ঘটনা। সকাল সাড়ে ৯টা নাগাদ মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা সল্টলেকমুখী একটি শাটল গাড়ি। জানা গিয়েছে, গাড়িটি আইটিসি রয়াল বেঙ্গলের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনার পর পলাতক গাড়ির চালক। প্রসঙ্গত, সপ্তাহের ব্যস্ততম দ্বিতীয় দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নাকাল হতে হয় অফিস যাত্রীদের। তবে, এই ঘটনায় গুরুতর ভাবে কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে। ঘাতক গাড়ির চালকের খোঁজ করছে পুলিশ।
১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মা ফ্লাইওভারে ডিভাইডারে ধাক্কা গাড়ির, পলাতক চালক
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৩০ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- 136
সর্বধিক পাঠিত





































