১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবান্নে ব্রিজ নিয়ে পর্যালোচনা বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ নতুন করে তৈরির সিদ্ধান্ত রাজ্যের

পুবের কলম প্রতিবেদকঃ গুজরাতের ব্রিজ বিপর্যয়ের পর রাজ্যে পূর্ত দফতরের হাতে থাকা ২১০৯টি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করাবে রাজ্য সরকার। কোনভাবেই মানুষের জীবন নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নবান্ন। এক্ষেত্রে ধাপে ধাপে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, গুজরাটের দুর্ঘটনার পর গতকালই সিদ্ধান্ত নেওয়া হয় যে আজ বিকেল চারটেয় নবান্নে ব্রিজের অবস্থা নিয়ে বৈঠক হবে। কোন উড়ালপুলের মেরামতির প্রয়োজন, রক্ষণাবেক্ষণের প্রয়োজন নিয়েও আলোচনা এই বৈঠকে আলোচনা হয়। রাজ্যের পূর্তমন্ত্রী নেতৃত্বে এই বৈঠকে বৈঠকে পুর্ত দুই দপ্তরের সচিবকেই উপস্থিত থাকতে বলা হয়েছিল।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

একইসঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার জেলার আধিকারিকেরাও। সেখানেই সিদ্ধান্ত হয় কংসাবতী নদীর উপর বীরেন শাসমল ব্রিজ যেটি মেদিনীপুর এবং খড়গপুরকে সংযোগ করেছে এই ব্রিজটির অবস্থা খুব খারাপ। এই ব্রিজটির নতুন করে তৈরি করা হবে। আগামী ৭ তারিখ এর জন্য টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে। এই ব্রিজের উপর চাপ কমাতে শিলাবতী নদীর উপর আরেকটি ব্রিজের প্রপোজাল দেওয়া হয়েছে। তবে নতুন করে বীরেন শাসমল ব্রিজ তৈরি করার পর নতুন চার লেনের ব্রিজ তৈরি করা হবে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

একইভাবে উত্তরবঙ্গে তিস্তা নদীর উপরে থাকা করোনেশন ব্রিজের অবস্থাও খুব খারাপ। এই ব্রিজও ভেঙে নতুন করে তৈরি করতে হবে। ইতিমধ্যেই সেই ব্রিজের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। তবে এই টেন্ডারে সেভাবে সাড়া না পাওয়ায় নতুন করে আবার টেন্ডার ডাকা হবে।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

একইসঙ্গে এ দিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত ব্রিজ এবং উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা করতে হবে এক মাসের মধ্যে। যে সমস্ত ব্রিজ দুর্বল সেগুলিতে হাইট বার বসিয়ে ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একইসঙ্গে প্রয়োজনে যানবাহনের চাপ কমাতে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারেও বলে খবর।

সর্বধিক পাঠিত

জাতীয় সংগীতের আগে গাইতে হবে বন্দে মাতরম্: বিশেষ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবান্নে ব্রিজ নিয়ে পর্যালোচনা বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজ নতুন করে তৈরির সিদ্ধান্ত রাজ্যের

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার