০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিনমজুরের কাছে ৭ কোটির আয়কর নোটিশ, উত্তরপ্রদেশে আতঙ্ক গ্রাস করেছে এক শ্রমিককে

পুবের কলম, ওয়েবডেস্ক: নুন আনতে পান্তা ফুরনোর সংসার, বাস করেন খড়ের চালের এক জীর্ণ কুটিরে। অথচ সেই দিনমজুরের কাছেই আয়কর দফতর থেকে এল সাত কোটি টাকারও বেশি কর মেটানোর নোটিশ! উত্তরপ্রদেশের হারদোই জেলার রুডামাউ গ্রামের বাসিন্দা গোবিন্দ কুমারের এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

গত ১৩ জানুয়ারি গোবিন্দ কুমার আয়কর দফতরের ওই নোটিশটি হাতে পান। সেখানে জানানো হয়েছে, তাঁর অপরিশোধিত করের পরিমাণ ৭,১৫,৯২,৭৮৬ টাকা। নোটিশ দেখে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন ওই ব্যক্তি ও তাঁর পরিবার। গোবিন্দের স্ত্রী সোনি দেবী এবং বৃদ্ধ মা-বাবা হতবাক হয়ে প্রশ্ন তুলছেন, যে মানুষটি কায়িক শ্রম করে সংসার চালান, তাঁর পক্ষে এত টাকার আয়কর নোটিশ কিভাবে আসতে পারে।

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

এদিকে, এই নোটিশ ঘিরে ধোঁয়াশা আরও বেড়েছে আয়কর পরিদর্শক শুভম শর্মার মন্তব্যে। তিনি জানান, গ্রামে গিয়ে এই ধরনের কোনো নোটিশ দেওয়ার বিষয়ে তাঁর কাছে আপাতত কোনো তথ্য নেই।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা প্রতিহত করতে ব্যক্তিকে খুন, উত্তরপ্রদেশে গ্রেফতার ১৮ বছরের তরুণী

পুরো ঘটনাটি বিশ্লেষণ করে গোবিন্দ কুমারের অনুমান, এর শিকড় লুকিয়ে আছে ছয় বছর আগের এক ঘটনায়। গোবিন্দ জানান, তখন তিনি কানপুরে কাজ করতেন। সেই সময় এক মহিলা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে সীতাপুর জেলার বিসওয়ানে নিয়ে গিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিয়েছিলেন। বিনিময়ে গোবিন্দকে মাত্র কয়েক হাজার টাকা দেওয়া হয় এবং পরে তাঁর পাসবুক ও চেকবুক হাতিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের স্কুল অনুষ্ঠানে বোরখা পরে উদ্যম নাচ, বিতর্কে তদন্তের নির্দেশ পুলিশের

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিনমজুরের কাছে ৭ কোটির আয়কর নোটিশ, উত্তরপ্রদেশে আতঙ্ক গ্রাস করেছে এক শ্রমিককে

আপডেট : ২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার