১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে ভারত-পাক মহারণ ৭ সেপ্টেম্বর

পুবের কলম প্রতিবেদকঃ পহেলগাঁও কান্ডের পরে এশিয়া কাপকে ঘিরে তৈরি হয় অনিশ্চিয়তা। তবে এখন সেই অনিশ্চিয়তা কাটার মুখে। জানা গিয়েছে,আগামী ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। ফাইনাল ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে ৭ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এশিয়া কাপে ভারত, পাকিস্তান ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরশাহী। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বার এশিয়া কাপ হবে টি -২০ ফরম্যাটে।

গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পরে শুরু হবে ‘সুপার ফোর’ । সেখানেও ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে। সেই ম্যাচের সম্ভব্য তারিখ ১৪ সেপ্টেম্বর। আর দুটি দল যদি ফাইনালে ওঠে তাহলে আর একটি ভারত-পাক লড়াই দেখা যাবে। এশিয়া কাপ নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে সম্প্রচারকারী চ্যানেল। পোস্টারও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, পরের তিনটি এশিয়া কাপ হবে যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায়।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

উল্লেখ্য দীর্ঘদিন ধরে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হয় না। চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপের আসরেও ভারত-পাক লড়াই হয় নিরপেক্ষ ভেন্যুতে।

আরও পড়ুন: এশিয়া কাপে নেই বুমরাহ!

আরও পড়ুন: ভারত না যোগ দিলেও বাংলাদেশে হবে এসিসির সভা
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এশিয়া কাপে ভারত-পাক মহারণ ৭ সেপ্টেম্বর

আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার