০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

পুবের কলম, ওয়েবডেস্ক: আমেরিকা ও ভারতের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি আলোচনার পর ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। এর পরিবর্তে ভারত এখন আমেরিকা এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে।

মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লেভিট এই চুক্তির বিস্তারিত তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারত রাশিয়ার তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি করবে। প্রয়োজনে ভেনেজুয়েলা থেকেও তেল সংগ্রহ করবে ভারত, যা বর্তমানে মার্কিন বাণিজ্য ব্যবস্থার অধীনে পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আমেরিকায় ৫০০ বিলিয়ন (৫০ হাজার কোটি) ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিনিয়োগ পরিবহন, জ্বালানি এবং কৃষিপণ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ব্যয় করা হবে।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

প্রেস সেক্রেটারি লেভিট জানান, সোমবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে আরেকটি দুর্দান্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত জোরালো। ভারত কেবল রাশিয়ার তেল কেনা বন্ধ করতেই সম্মত হয়নি, বরং আমেরিকার জ্বালানি খাতের বড় গ্রাহক হতে চলেছে, যা সরাসরি মার্কিন অর্থনীতি ও জনগণের উপকারে আসবে।”

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার