১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন পূরণের আশায় বিদেশ পাড়ি, বিট্রেনে খুন হলেন ভারতীয় পড়ুয়া, দেহ ফেরাতে কেন্দ্রের দারস্থ পরিবার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পুবের কলম, ওয়েবডেস্ক: বিট্রেনে কুপিয়ে খুন করা হল ভারতীয় পড়ুয়াকে। উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে গিয়েছিলেন ওই ভারতীয় যুবক। হরিয়ানার বাসিন্দা ওই যুবককে বিট্রেনে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম বিজয়কুমার শেওরান (৩০)। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন পরিবার।

জানা গিয়েছে, হরিয়ানার চরখি দাদরির জাগরমবাস গ্রামের বাসিন্দা ওই পড়ুয়াকে বিট্রেনের ওসেস্টারে গত ২৫ নভেম্বর কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সরকারি চাকরি ছেড়ে চলতি বছরেই উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে গিয়েছিলেন বিজয়কুমার। সেখানে গিয়ে খুন হলেন তিনি। মুহূর্তে ছেদ পড়ল সব স্বপ্নে। ভারতীয় পড়ুয়ার মৃত্যু নিয়ে কোনও বিবৃতি দেয়নি দেশটির পুলিশ।

আরও পড়ুন: স্বপ্ন দেখায় কাল, আমেরিকায় অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুর ভারতীয় ছাত্রীর

ব্রিটেন থেকে তাঁর দেহ ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন পরিবার। ভাইয়ের দেহ ফেরাতে বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছেন বিজয়কুমারের দাদা রবি কুমার। তিনি বলেন, শেষকৃত্যের জন্য বিজয়ের দেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জটিল। তাঁদের একার পক্ষে এই আইনি জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব নয়। সেই কারণে বিদেশ মন্ত্রককের সাহায্য চেয়েছি। একইসঙ্গে ছাত্রের দেহ ফেরাতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কে আর্জি জানিয়েছেন চরখি দাদরির বিধায়ক সুনীল সৎপাল সঙ্গোয়ান।

আরও পড়ুন: ভারতীয় ছাত্রের সঙ্গে অমানবিক আচরণ, হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন

আরও পড়ুন: ফের কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু, পড়তে গিয়ে রহস্যমৃত্যু আপ নেতার কন্যার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বপ্ন পূরণের আশায় বিদেশ পাড়ি, বিট্রেনে খুন হলেন ভারতীয় পড়ুয়া, দেহ ফেরাতে কেন্দ্রের দারস্থ পরিবার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, রবিবার