১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা: দেশজুড়ে বাতিল দু’শোর বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা। টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যা বিমান সংস্থার। যার জেরে ২০০-রও বেশি বিমান বাতিল হয়েছে। বহু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রীরা। মঙ্গলবার সংস্থার অন-টাইম পারফরম্যান্স এক ধাক্কায় নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ শতাংশে।

বুধবার দেশের একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে ২০০ উড়ান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার দুপুর পর্যন্ত দিল্লিতে ৩৮টি, আর মুম্বই ও বেঙ্গালুরু মিলিয়ে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর মিলেছে। হায়দরাবাদ থেকেও বহু বিমান বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে ইন্ডিগোর ৩০টি বিমান বাতিল হয়ে যায়। কলকাতা বিমানবন্দরে ৪টি বিমান বাতিল হয়। ২৪টি ইন্ডিগোর বিমান দেরিতে ওঠানামা করছে কলকাতা বিমানবন্দরে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট, একটি সিঙ্গাপুর ও অন্যটি কম্বোডিয়ার সিয়াম রিপে যাচ্ছিল। গতকালের দিল্লিগামী ইন্ডিগোর বিমান ৬ই ২০৭৯, আজ সকালে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। ২ ডিসেম্বর মাত্র ৩৫% এবং ১ ডিসেম্বর ৪৯.৫% ফ্লাইট সময়মতো উড়েছে। দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের এই পারফরম্যান্সে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। দেরিতে ওঠানামার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রী।

আরও পড়ুন: ১১০ উড়ান হারাতে চলেছে ইন্ডিগো, বিরোধীদের তোপের পরই উড়ান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের

ইন্ডিগোর পরিষেবা এভাবে থমকে যাওয়ার নেপথ্যে রয়েছে আপডেট করা ক্রু রোস্টারিং নিয়মাবলী। ইন্ডিগোর পাইলটের সংখ্যা কম। ক্রু সদস্যও প্রয়োজনের তুলনায় কম। ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই সমস্যা দূর করতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আরও পড়ুন: ইন্ডিগোর বিপর্যয়ে যাত্রীরা ভয়ংকর সমস্যার সম্মুখীন হয়েছেন: স্বীকার বিমান পরিবহন মন্ত্রীর

এদিকে ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-র তরফে ইন্ডিগোর আধিকারিকদের তলব করা হয়েছে। ঠিক কি কারণে বিমান পরিষেবা বিপর্যস্ত! জানতে চেয়েছে ডিজিসিএ।

আরও পড়ুন: দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা, কি করছে সরকার? কেন্দ্রকে তোপ বিরোধীদের

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা: দেশজুড়ে বাতিল দু’শোর বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার