পুবের কলম ওয়েব ডেস্কঃ ইন্দোনেশিয়ার নাগরিক মুহাম্মদ ফাওজান পবিত্র হজের উদ্দেশে সাইকেল চালিয়ে সউদি আরবে পৌঁছেছেন। তাঁকে অতিক্রম করতে হয়েছে ৫ হাজার কিলোমিটার এবং সময় লেগেছে সাড়ে ৭ মাস। ইন্দোনেশিয়ার এই তরুণ গত ৪ নভেম্বর ২০২১ ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার ম্যাগেলাং থেকে যাত্রা শুরু করেন এবং গত সপ্তাহে পবিত্র মক্কা নগরীতে পৌঁছে পবিত্র উমরাহ পালন করেন। স্বদেশি হজযাত্রীদের সঙ্গে আসন্ন পবিত্র হজেও অংশগ্রহণ করবেন তিনি।
এবার ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশিসংখ্যক মুসল্লি (প্রায় ১ লক্ষ) হজে অংশগ্রহণ করবেন। ফাওজান বলেন, ‘আমার লক্ষ্য ছিল হজ করা এবং ইসলামের পবিত্র তিন মসজিদ ভ্রমণ করা। তা হল মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুসালেমের মসজিদে আকসা। হজ শেষ করার পর আমি সাইকেল চালিয়ে ফিলিস্তিনের আল-আকসা ও গাল্ফ দেশগুলো ভ্রমণ করব। সাইকেল চালিয়ে হজ করতে পারা আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ্তায়ালা এটা সম্ভব করেছেন। আমি বলতে চাই, আমরা যদি সত্যি দৃঢ়প্রত্যয়ী হই, তবে অবশ্যই যেকোনও কঠিন কাজ করা অসম্ভব নয়।’ ফাওজান ইন্দোনেশিয়ার মাকাসসার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বিশুদ্ধ আরবি বলতে পারেন। বর্তমানে তিনি একটি বিদ্যালয়ের হিফজুল কুরআন বিভাগের শিক্ষক। তিনি বলেন, ‘সাধারণত ইন্দোনেশিয়ার মুসলিমরা হজ করার জন্য ৪০ বছর পর্যন্ত অপেক্ষা করে। কিন্তু আমি তার আগেই হজ করার ইচ্ছা মনে আনি এবং বেতন থেকে টাকা জমাতে শুরু করি।’ তিনি ১০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি নিয়ে যাত্রা শুরু করেন। দীর্ঘ এই যাত্রায় ফাওজানকে রমযানের রোযা ও ঈদ-উল-ফিতর উদ্যাপন করতে হয়েছে পথেই। মালয়েশিয়ায় ঈদ-উল-ফিতরের নামায পড়েন তিনি।সাইকেল চালিয়ে পবিত্র হজে গেলেন ইন্দোনেশীয় শিক্ষক
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ জুন ২০২২, ১৫:৩৯
আরও খবর
শিক্ষিকার অনুপস্থিতিতে প্রাথমিকের ছাত্রীকে যৌন নির্যাতন শিক্ষিকার স্বামীর, গণধোলাই
বাড়িতে আরবি শিক্ষা দেওয়ায় শিক্ষককে হেনস্থার অভিযোগ উত্তরাখন্ডে
চলতি সপ্তাহেই শুরু হচ্ছে শিক্ষক বদলির উৎসশ্রী পোর্টাল
Indonesia earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আহত ২৯
চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, ১০ শতাংশের সীমা প্রত্যাহার ইউজিসির
চুক্তিভিক্তিক শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, ১০ শতাংশের সীমা প্রত্যাহার ইউজিসির
বাড়িতে স্ত্রী ও মেয়ে! নাবালিকা ছাত্রীকে বিয়ে করে গ্রেফতার শিক্ষক
বাড়িতে স্ত্রী ও মেয়ে! নাবালিকা ছাত্রীকে বিয়ে করে গ্রেফতার শিক্ষক
পরীক্ষা চলাকালীন বচসা, শিক্ষককে এলোপাথাড়ি ছুরির আঘাত পড়ুয়ার
পরীক্ষা চলাকালীন বচসা, শিক্ষককে এলোপাথাড়ি ছুরির আঘাত পড়ুয়ার
পুরানো ছন্দে ফিরছে পবিত্র হজ , এ বছর নেই কোনও বিধিনিষেধ
পুরানো ছন্দে ফিরছে পবিত্র হজ , এ বছর নেই কোনও বিধিনিষেধ
ঘোড়ার পিঠে করে দুর্গম পথ পাড়ি দিয়ে স্কুলে যান শিক্ষক!
ঘোড়ার পিঠে করে দুর্গম পথ পাড়ি দিয়ে স্কুলে যান শিক্ষক!
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য