১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা উপত্যকায় নিরীহ মানুষের মৃত্যু, ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠলেন শরদ পাওয়ার, ওয়াইসি

পুবের কলম,ওয়েবডেস্কঃ ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে বিভাজিত বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। যুদ্ধের আঁচ এবার ভারতে। ইসরাইল –হামাস যুদ্ধে পক্ষ বাছা নিয়ে এবার মোদিকে আক্রমণ শানালেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।

পাওয়ার এদিন বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ভারত সর্বদা ফিলিস্তিনকে সমর্থন করেছি। আমিও ফিলিস্তিনের পক্ষে। অতীতে বহু রাষ্ট্রনেতারা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। এবং তা চালিয়ে যাব। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলকে আশ্বস্ত করে বলেছেন ভারত তার সঙ্গে আছে।

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুটি গুরুতর এবং সংবেদনশীল একটি  বিষয়।  আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং অন্যান্য মুসলিম দেশগুলির মতামতকে কোনভাবেই এক্ষেত্রে উপেক্ষা করা ঠিক হবে না। শরদ পাওয়ার এদিন আরও বলেন, এই প্রথমবার দেশের প্রধান এক অবস্থান নিয়েছেন এবং তাঁর মন্ত্রক অন্য অবস্থান নিয়েছে। ভারত সরকার এক কথা বলছে বিদেশ মন্ত্রক অন্য এক। ভারতের প্রধানমন্ত্রী ইসরাইলকে সমর্থন জানালেও দেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে।

এদিন নিরীহ ফিলিস্তিনের ওপর অমানবিক অত্যাচারের জন্য ইসরাইল প্রধানমন্ত্রীকে একচোট আক্রমণ শানিয়েছে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি নেতানিয়াহুকে ‘অত্যাচারী’, ‘অমানবিক’ কার্যকলাপের জন্য ‘শয়তান’ বলেও অভিহিত করেন।

পাশাপাশি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি।

শনিবার এক দলীয় সভায় ওয়াইসি বলেন, আমি ফিলিস্তিনের পক্ষে। গাজার সাহসী মানুষদের আমার লাখো সেলাম। ফিলিস্তিন শুধুমাত্র মুসলিমদের বিষয় নয়, এটা একটা মানবিক বিষয়। নেতানিয়াহু একজন অত্যাচারী ‘শয়তান’ এবং যুদ্ধাপরাধী।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজা উপত্যকায় নিরীহ মানুষের মৃত্যু, ফিলিস্তিনের পক্ষে গর্জে উঠলেন শরদ পাওয়ার, ওয়াইসি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, রবিবার